হোম > সারা দেশ > ময়মনসিংহ

বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে দুই সন্তানের জননীর মৃত্যু

উপজেলা প্রতিনিধি, বকশীগঞ্জ (জামালপুর)

ছবি: সংগৃহীত

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার মাদারেরচর পশ্চিমপাড়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিখা আক্তার নামে দুই সন্তানের জননীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শিখা আক্তার উপজেলার মাদারেরচর পশ্চিমপাড়া এলাকার সুরুজ্জামানের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় মাঠ থেকে ছাগল নিয়ে বাড়ি ফিরছিলেন শিখা আক্তার (২২) । এ সময় একই গ্রামের মৃত নায়েব আলীর ছেলে মানুন মিয়ার বাড়ির পাশে পড়ে থাকা চোরা বিদ্যুতের তারের সঙ্গে অসাবধানতাবশত স্পৃষ্ট হন তিনি। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন শিখা আক্তার। পরে স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা অবৈধ ও ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ সংযোগের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে বকশীগঞ্জ থানার ওসি মকবুল হোসেন বলেন, খরব পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এমএইচ

নতুন কুঁড়ির মাধ্যমে ক্রীড়া জাগরণ সৃষ্টি হয়েছে: ক্রীড়া প্রতিমন্ত্রী

আমি দুর্নীতি করব না, কাউকে করতেও দেব না: ডেপুটি স্পিকার

জারিয়া-দুর্গাপুর রেললাইন সম্প্রসারণ পরিদর্শনে ডেপুটি স্পিকার ও রেল প্রতিমন্ত্রী

ময়মনসিংহে টেলিভিশনবিমুখ দর্শক, কমছে ডিশের গ্রাহক

অষ্টগ্রামে ধান কাটতে গিয়ে নৌকাডুবি, নিখোঁজ ১

নালিতাবাড়ীতে ভারী বর্ষণে পাহাড়ি ঢল, বাঁধ ভেঙে লোকালয়ে পানি

ভারতীয় পাহাড়ি ঢলে হালুয়াঘাটের নিম্নাঞ্চল প্লাবিত

কেন্দুয়ার ছিলিমপুরে ময়লা ফেলা নিয়ে সংঘর্ষ, আহত ৩

ময়মনসিংহে শাশুড়ি হত্যার দায়ে জামাতার মৃত্যুদণ্ড

যুবদল নেতার বিরুদ্ধে খামার দখল করে মাছ লুটের অভিযোগ