হোম > সারা দেশ > রাজশাহী

সিরাজগঞ্জে মাদক মামলায় তিন জনের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে পৃথক দুটি মাদক মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক লায়লা শারমীন এ রায় প্রদান করেন।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুজ্জোহা শাহানশাহ এ তথ্য নিশ্চিত করে বলেন, রায় ঘোষণার সময় আসামিরা পলাতক ছিলেন। তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন সিরাজগঞ্জ পৌর এলাকার হোসেনপুর পুঠিয়াবাড়ি মহল্লার সাগর শেখের ছেলে আলম শেখ, মুন্সিগঞ্জ জেলার উত্তর কাজী কসবা গ্রামের মৃত হাতেম কাজীর ছেলে কাজী দিপু এবং মালিরপাথর গ্রামের মৃত আব্দুল জয়নালের ছেলে সম্রাট।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৯ সালের ১৩ ফেব্রুয়ারি সকালে র‍্যাব-১২-এর সদস্যরা সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট মহাসড়কে বিশেষ চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালান। এ সময় বগুড়া থেকে ঢাকাগামী একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ভারতীয় ২৬৬ বোতল ফেনসিডিলসহ গাড়িচালক কাজী দিপু ও তাঁর সহযোগী সম্রাটকে আটক করেন র‍্যাবের সদস্যরা। এ ঘটনায় র‍্যাবের ডিএডি মোহাম্মদ আবু হানিফ বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলার সাক্ষ্যপ্রমাণ শেষে আজ কাজী দিপু ও তাঁর সহযোগী সম্রাটকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।

অপর দিকে, ২০২১ সালের ১৫ সেপ্টেম্বর সিরাজগঞ্জ শহরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৭ গ্রাম হেরোইন ও ৩০ পুড়িয়া গাঁজাসহ আলম শেখকে আটক করে পুলিশ। এ ঘটনায় শহরের ২ নম্বর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মোস্তাফিজুর রহমান বাদী হয়ে মামলা দায়ের করেন। এ মামলায় আজ আলম শেখকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত।

এমই

রামেক পরিচালকের সঙ্গে ছাত্রলীগের গোপন বৈঠকের অভিযোগ

বাংলাদেশ ব্যাংকের তরুণ উদ্যোক্তা বাছাই, জামানত ছাড়াই ২০ লাখ টাকা ঋণ

শেরপুরে হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশ, ৩ লাখ টাকা জরিমানা

রাকসুর তফসিল ও সিনেট কার্যকরের দাবিতে শিবিরের মানববন্ধন

রাজশাহী বিমানবন্দরে প্রধান ফটকের পাশ থেকে গ্রেনেড উদ্ধার

আদমদীঘিতে সাইবার সুরক্ষা মামলায় আ.লীগ ও যুবলীগ নেতা গ্রেপ্তার

ছাত্রলীগের সঙ্গে রামেক হাসপাতাল পরিচালকের গোপন মিটিং, কার্যালয় ঘেরাও

শেরপুরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মহাসড়কে আগুন

চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই, তিন জনের যাবজ্জীবন

মোস্তাফাপুর দারুস সালাম কেন্দ্রীয় কবরস্থানের নতুন কমিটি, বিনা খরচে দাফন পাবেন যেকোনো মুসলিম