হোম > সারা দেশ > রাজশাহী

পদ্মায় বাল্কহেডে পণ্যবাহী নৌকার ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গায় পদ্মা নদীতে থাকা বালুবাহী বাল্কহেডে অতিরিক্ত যাত্রী ও পণ্যবাহী নৌকার ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার বিকেলে সদর উপজেলার চরবাগডাঙ্গা আলীমনগর ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বৃদ্ধ সদর উপজেলার নারায়নপুর ইউনিয়নের এগারো রশিয়া রুস্তুম মড়লের পাড়া এলাকার মৃত আব্দুস সালামের ছেলে মো. ভিখু ।

নিহতের স্বজন, প্রত্যক্ষদর্শী, যাত্রী ও চিকিৎসক সূত্রে জানা যায়, বিকেলে পদ্মা নদীর আলীমনগর ঘাট থেকে নারায়নপুরগামী একটি পণ্য ও যাত্রীবাহী নৌকা ছেড়ে যায়। পথে নদীতে দাঁড়িয়ে থাকা একটি বাল্কহেডকে ধাক্কা দেয় শতাধিক যাত্রী ও অতিরিক্ত পণ্য বোঝাই নৌকা। এসময় গুরুতর আহত অবস্থায় উদ্বার করে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয় ভিখুকে। পরে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।

চিকিৎসক উম্মে হাবিবা জানান, নৌকা দুর্ঘটনায় হাত ও বুকে ব্যথা পেয়েছিলেন ভিখু। পাশাপাশি হার্টের সমস্যা ছিল। তাই হাসপাতালের ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি নুরে আলম বলেন, এ নিয়ে থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হবে।

পদ্মার চরে বন্দুকধারীদের রাজত্ব নিরাপত্তাহীনতায় এলাকাবাসী

মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড

আটঘরিয়ায় ট্রান্সফরমার চুরির ঘটনায় আটক ৩

বাঙ্গালি নদীতে ডুবে শিশু নিখোঁজ

বিভিন্ন জোনে ভাগ করে উন্নয়নের মডেল সিটি হবে বগুড়া

শুধু মাদক ব্যবসা করেই ১ হাজার ব্যক্তি কোটিপতি: ভূমিমন্ত্রী

পাবনায় আইনশৃঙ্খলার চরম অবনতি, নিরাপত্তা শঙ্কায় মানুষ

রায়গঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

রূপপুর থেকে আগস্টে যুক্ত হবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: প্রযুক্তিমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জের নদীপথে ১৫ জনকে পুশইনের চেষ্টা