হোম > সারা দেশ > রাজশাহী

ব্রিজের মুখ বন্ধ করে মাটি ভরাট, ২ লাখ ৮০ হাজার টাকা জরিমানা

উপজেলা প্রতিনিধি, রায়গঞ্জ (সিরাজগঞ্জ)

সিরাজগঞ্জের রায়গঞ্জে ব্রিজের মুখে মাটি ফেলে পানির প্রবাহে বাধা সৃষ্টি করায় তিন ব্যক্তিকে ২ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যা সাতটার দিকে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের ষোলমাইল জোড়পুকুর এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা অভিযানটি পরিচালনা করেন।

অভিযানে চান্দাইকোনা ষোলমাইল এলাকার জোড়পুকুরে আবাদি জমির পাশে ব্রিজের মুখে মাটি ফেলে ভরাট করা হচ্ছিল, যা আশপাশের এলাকার পানি নিষ্কাশনে বাধা সৃষ্টি করে। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী তিনজনকে জরিমানা করা হয়। এর মধ্যে চান্দাইকোনার আব্দুল্লাহ আল মামুনকে ৫০ হাজার, বগুড়ার রোরুয়া গ্রামের মোশাররফ হোসেনকে ১ লাখ ৫০ হাজার এবং চান্দাইকোনার শরিফুল ইসলামকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া দুই দিনের মধ্যে ভরাটকৃত মাটি অপসারণ করে স্থানটি পূর্বাবস্থায় ফিরিয়ে আনার নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদ রানা বলেন, জনস্বার্থে প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে। কেউ অবৈধভাবে মাটি বা বালু উত্তোলন বা ভরাট করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

নারীর অধিকার ও ক্ষমতায়নে সরকার অঙ্গীকারবদ্ধ: হুইপ দুলু

জলবায়ু ক্ষতিপূরণ, ঋণমুক্ত অর্থায়ন ও নবায়নযোগ্য জ্বালানির দাবিতে সাইকেল র‌্যালি

নিয়ম না মেনে ৮০ বস্তা সার বিক্রি, ঈশ্বরদীতে ডিলারকে জরিমানা

মুক্তির হয়রানি থেকে মুক্তি পেতে চান সাবেক স্বামী

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান

থানা থেকে পালানো আসামি ১৪ ঘণ্টা পর গ্রেপ্তার

হাজার কোটি টাকার লোকসান তবু ঘুরে দাঁড়ানোর স্বপ্ন

সারিয়াকান্দিতে আমনের বাম্পার ফলনে চাষির মুখে হাসি

ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা কারাগারে

বগুড়ার উন্নয়নে ২ হাজার ৭০০ কোটি টাকার প্রকল্প : মীর শাহে আলম