হোম > সারা দেশ > রাজশাহী

সড়কবাতি দেখতে ফ্রান্স যেতে চান রাসিক প্রশাসক ও নির্বাহী প্রকৌশলী

রাজশাহী অফিস

সড়ক ও আলোকসজ্জা বাতি বিদ্যা শিখতে ১১ দিনের ফ্রান্স সফরে যাচ্ছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মাহফুজুর রহমান রিটন ও রাসিকের নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এ বি এম আসাদুজ্জামান সুইট। আগামী ২০ থেকে ৩০ জুন তারিখ পর্যন্ত মোট ১১ দিন তারা ফ্রান্সে থাকবেন।

গত ১২ মে স্থানীয় সরকার বিভাগের সচিবের কাছে সফরের অনুমতি চেয়ে রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম চিঠি দিয়েছেন। এতে বলা হয়েছে, সিগনিফাই বাংলাদেশ লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান রাসিকের প্রশাসক ও প্রকৌশলীকে ফ্রান্সে নিয়ে যাবে।

রাসিকের প্রশাসক ও প্রকৌশলী সিগনিফাই ফ্রান্সের আউটডোর লাইটিং অ্যাপ্লিকেশন (ওলাক) সেন্টার পরিদর্শন করবেন। সেখানে সড়কবাতির নতুন বিদ্যুৎ-সাশ্রয়ী প্রযুক্তির ওপর জ্ঞান আহরণ করবেন বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

ফ্রান্স ভ্রমণের সরকারি আদেশ জারি করতে স্থানীয় সরকার বিভাগে পাঠানো রাসিকের এই চিঠিতে সূত্র হিসেবে সিগনিফাই বাংলাদেশ লিমিটেডের আমন্ত্রণপত্রের কথা বলা হয়েছে। এ ভ্রমণের যাবতীয় ব্যয়ভার সিগনিফাই বাংলাদেশ লিমিটেড বহন করবে বলেও চিঠিতে বলা হয়েছে।

এ বিষয়ে সিগনিফাই বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপক মেহেদী হাসান বলেন, ‘আমরা ফ্রান্সে তৈরি সড়কবাতি বাংলাদেশে আনি। আমাদের ডিলাররা আবার বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের কাছে সড়কবাতি বিক্রি করে। রাজশাহী সিটি করপোরেশন হয়তো আমাদের কোনো ডিলারের কাছ থেকে সড়কবাতি কিনছে। যখন কোনো ক্রেতা ওয়ার্ক অর্ডার দেয় এবং উৎপাদন প্রক্রিয়া দেখতে যায় তখন তাদের আমরা সবকিছু দেখাতে ফ্রান্সে নিয়ে যাই।’

তবে কোন প্রতিষ্ঠানের কাছ থেকে রাসিক সড়কবাতি কিনছে, তা জানাতে পারেননি মেহেদী হাসান। তিনি বলেন, ‘আমাদের তিন-চারজন ডিলার আছে। কে সড়কবাতি দিচ্ছে এখন বলতে পারছি না।’

বিষয়টি নিয়ে কথা বলতে রাসিকের প্রশাসক মাহফুজুর রহমান রিটনের মুঠোফোনে একাধিকবার কল করেও সাড়া পাওয়া যায়নি।

গোদাগাড়ীতে অস্ত্রের চালান জব্দ, প্রাইভেটকারসহ তরুণী আটক

শেরপুরে মাদক পরিবহনের দায়ে ৬ জনের কারাদণ্ড

রাসিক প্রশাসক ও প্রকৌশলীর ফ্রান্স সফর স্থগিত

মাদক বিক্রির অভিযোগে যুবলীগ নেতার স্ত্রী গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ইসলামী ব্যাংক গ্রাহকদের মানববন্ধন

ধুনটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১

শিবগঞ্জে আম পাড়া নিয়ে সংঘর্ষে আহত ১২, আটক ২

চাঁপাইনবাবগঞ্জে গরু চুরির অভিযোগে গণপিটুনিতে যুবকের মৃত্যু

বাসের ধাক্কায় অটোযাত্রী নিহত, সড়ক অবরোধ

শিবগঞ্জে গৃহপরিচারিকার লাশ উদ্ধার