হোম > সারা দেশ > রাজশাহী

ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই শিক্ষার্থী নিহত

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ার নন্দীগ্রামে আঞ্চলিক সড়কে ট্রাকের সঙ্গে বেপরোয়া মোটরসাইকেলের সংঘর্ষে দুই শিক্ষার্থী নিহত হয়েছে। বুধবার বেলা এগারোটার দিকে উপজেলার কাথম-কালিগঞ্জ সড়কের দলগাছা-নামুইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই শিক্ষার্থী স্থানীয় মা কেজি অ্যান্ড হাইস্কুলে এবারের এসএসসি ২০২৬ সালের পরীক্ষার্থী ছিল। সড়ক দুর্ঘটনায় নিহত তামিম হাসান নিহাল (১৬) উপজেলার ভরতেতুলিয়া গ্রামের রতন সরদারের ছেলে। নিহত আরেক শিক্ষার্থী সিজানুর রহমান লিমন (১৬) সিধইল গ্রামে তার নানা বাড়িতে থেকে পড়াশোনা করছিল। সে নাটোরের বাগাতিপাড়া উপজেলার আব্দুলপুর গ্রামের লিটন আহমেদের ছেলে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় সড়ক পরিবহন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছিল। এ তথ্য নিশ্চিত করেন নন্দীগ্রাম ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রফিকুল ইসলাম।

জানা গেছে, একই স্কুল থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল দুই বন্ধু নিহাল ও সিজানুর। তারা দুর্ঘটনার আগে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। নন্দীগ্রাম থেকে শিমলা বাজার যাওয়ার পথিমধ্যে আঞ্চলিক সড়কে দুর্ঘটনার কবলে পড়ে। দলগাছা-নামুইট এলাকায় বেপরোয়া গতির মোটরসাইকেলের সঙ্গে অজ্ঞাত ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে।

নন্দীগ্রাম থানার ওসি মিজানুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীর অকাল মৃত্যু হয়েছে। ঘটনার পরই ট্রাক নিয়ে চালক পালিয়ে গেছে। ঘাতক ট্রাকের বিষয়ে অনুসন্ধান চলছে। এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় চিড়িয়াখানায় অসুস্থ হাতি ‘বাদশা বাহাদুর’

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রাজশাহীতে ১১ দলের মিছিল

অফিস সহায়ক অমিত কুমার কারাগারে, দ্বিতীয় পরীক্ষায় অংশ নিল ৮ শিক্ষার্থী

ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা বাবলুর ইন্তেকাল

আমার দেশে সংবাদ প্রকাশের পর এইচএসসি পরীক্ষা দিতে পারলেন ৬ শিক্ষার্থী

আপত্তিকর ভিডিওর জেরে সেই প্রধান শিক্ষক বরখাস্ত

অনিয়মের অভিযোগে বগুড়া চেম্বারের প্রধান নির্বাহীকে অব্যাহতি

বিএসএফের পুশইন ঠেকিয়ে দিল বিজিবি

অফিসেই সংসার পেতেছেন রাজশাহী জেলা যুব উন্নয়ন কর্মকর্তা

যমুনার বাম তীর রক্ষায় কাজ করছেন পাঁচ এমপি