হোম > সারা দেশ > রাজশাহী

নাটোরের জেলারকে ভারতে পলাতক আ.লীগ এমপির হুমকি

আতিকুর রহমান নগরী

ভারতের একটি নম্বর থেকে নাটোর কারাগারের জেলার শেখ মো. রাসেলকে সপরিবারে হত্যার হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। নাটোর-২ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল পরিচয়ে ওই হুমকি দেয়া হয়।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা বিবেচনায় নাটোর সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন জেলার শেখ মো. রাসেল।

জেলার শেখ মো. রাসেল অভিযোগে বলেন, ৫ আগস্টের আগে নাটোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হামলা ও হত্যা মামলায় কুষ্টিয়া দিয়ে ভারতে অনুপ্রবেশকালে গ্রেপ্তার হন কোয়েল নামে শিমুলের এক কর্মী। সম্প্রতি নাটোরের সবকয়টি মামলায় আদালত থেকে জামিন পান কোয়েল।

বুধবার দুপুরে নাটোর আদালতের জামিনের কাগজ পুলিশ বা গোয়েন্দা সংস্থার কাউকে না জানিয়ে কুষ্টিয়া কারাগারে পাঠানোর জন্য অজ্ঞাত স্থান থেকে ইন্টারনেট কলে জেলারকে নির্দেশ দেন শিমুল।

তার এ নির্দেশের পরও কুষ্টিয়া কারাফটকে কোয়েলকে বৃহস্পতিবার দুপুরে পুনরায় গ্রেপ্তার করে পুলিশ। এতে ক্ষুব্ধ শিমুল বৃহস্পতিবার দুপুরে জেলারকে হুমকি দেন। এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা বিবেচনায় তিনি নাটোর সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

নাটোর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদা শারমীন নেলী জিডির বিষয়টি নিশ্চিত করে জানান, নাটোর সদর থানায় জিডি হয়েছে।

এদিকে জিডিটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নেয়া হবে বলে জানিয়েছেন সদর থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম।

পদ্মা নদী থেকে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

লালপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় বৃদ্ধসহ নিহত ২

বাকিতে সিগারেট না পেয়ে কিশোর দোকানদারকে ছুরিকাঘাত

মহাসড়কে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় পুলিশ সদস্য নিহত

পার্কে বিদেশি নাগরিকদের হেনস্তা, গ্রেপ্তার ১

ইয়াবাসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে ধরে পুলিশে দিল জনতা

পুঠিয়া রাজবাড়ীর ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, সংরক্ষণে সহযোগিতার আশ্বাস

কালাইরুটি খেয়ে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, বললেন ‘দারুণ মজা’

গোমস্তাপুরে বিএসএফকে পুশইনে সহায়তার অভিযোগে আটক ৭

রাজশাহীতে আমের বাজারে মার্কিন রাষ্ট্রদূত