হোম > সারা দেশ > রংপুর

কাউনিয়ায় আ.লীগ নেতা ও ইউপি সদস্য সোহরাব আলী গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, কাউনিয়া (রংপুর)

রংপুরের কাউনিয়া উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরিচালিত বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’–এর আওতায় ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মো. সোহরাব আলী (৫০)–কে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোহরাব আলী বালাপাড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের তালুক শাহাবাজ গ্রামের বাসিন্দা। তিনি মৃত রুস্তম আলী ও মৃত আনোয়ারা বেগমের ছেলে এবং মোছা. মনজিলা বেগমের স্বামী।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হকের নির্দেশে ২৮ ডিসেম্বর সন্ধ্যায় এসআই শাহনূরের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স ডেভিল হান্ট অভিযান পরিচালনা করে কাউনিয়া বাসস্ট্যান্ড মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

এ ব্যাপারে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নজমুল হক জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে তৎপর কাউনিয়া থানা পুলিশ।

নবজাতক রেখে দাখিল পরীক্ষা দিলেন হাওয়া আক্তার

নীলফামারীতে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

বিজিবির বিশেষ অভিযানে মোটরসাইকেলসহ ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ

৩ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দর

দেবীগঞ্জের তাসমিয়া প্রধান প্রথমবারের মতো যাচ্ছেন সংসদে

প্রবেশপত্র না পেয়ে মহাসড়ক অবরোধ এসএসসি পরীক্ষার্থীদের

পশ্চিমবঙ্গে নির্বাচন, বুড়িমারী স্থলবন্দর বন্ধ থাকবে ৪ দিন

গঙ্গাচড়ায় স্কুলছাত্রীসহ দুই গৃহবধূর আত্মহত্যা

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন বিলকিস ইসলাম

কাল এসএসসি পরীক্ষা, প্রবেশ পত্রে ভুলে ১৪৩ পরীক্ষার্থী অনিশ্চিয়তায়