হোম > সারা দেশ > রংপুর

তারাগঞ্জে ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, তারাগঞ্জ (রংপুর)

রংপুরের তারাগঞ্জ উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিষিদ্ধ নেশাজাতীয় ২৫ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার কুর্শা মাছ বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ২৫ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ রিপন বাসফোর (২২) নামের এক যুবককে হাতেনাতে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত রিপন বাসফোর উপজেলার সুইপার পট্টি এলাকার বাবুলাল বাসফোরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি ওই এলাকায় মাদক বিক্রির সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন জানান, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

বদরগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ভুল সেট কোডে পরীক্ষা, দায়িত্ব হারালেন কেন্দ্র সচিব ও ট্যাগ অফিসার

ধান মাড়াই মেশিনে বিদ্যুতায়িত হয়ে কৃষকের মৃত্যু

সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কঠোর নিরাপত্তা

শ্যালকের স্ত্রীকে ধর্ষণচেষ্টায় দুলাভাই কারাগারে

গাইবান্ধায় ঘুষ দাবি করে ভুয়া দুদক কর্মকর্তা আটক

দিনাজপুর-ঢাকা-রংপুর মহাসড়কে চার ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার

মাউশি কর্মকর্তার আলমারি থেকে কনডম-উত্তেজক ট্যাবলেট উদ্ধার

ছাগল বাঁচাতে আটোরিকশা উল্টে আহত ৬ এসএসসি পরীক্ষার্থী

দাম কম, আলু ফেলে দিচ্ছেন গঙ্গাচড়ার কৃষক