হোম > সারা দেশ > রংপুর

মাগুরায় ভোটকেন্দ্রে স্থাপিত সিসি ক্যামেরা ভাঙচুর

ফলোআপ

জেলা প্রতিনিধি, মাগুরা

ছবি: আমার দেশ

মাগুরা পৌর এলাকার ছোট ফালিয়া মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে রাস্তা ও খেলার মাঠ কাভারেজের জন্য দুটি সিসি ক্যামেরা স্থাপন করে নির্বাচন কমিশন।

স্থানীয়রা জানান, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ছোট ফালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের দুটি সিসি ক্যামেরা স্থাপন করা হয়। এর মধ্যে অজ্ঞাতনামা এক ব্যক্তি বৃহস্পতিবার বাঁশ দিয়ে আঘাত করে ভেঙে ফেলে ক্যামেরাটি।

সিসিটিভি ফুটেজে ঘটনার দৃশ্য পাওয়া গেলেও পর্যাপ্ত আলোর অভাবে সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয় সুনির্দিষ্ট করা সম্ভব হয়নি।

ছোট ফালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান বলেন, দুর্বৃত্তরা বিদ্যালয়ের স্থাপিত দুটি সিসি ক্যামেরা ভেঙে ফেলেছে। এ ঘটনায় গতকাল রাতে মাগুরা সদর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের নামে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ ওসি আশিকুর রহমান বলেন, পুলিশ প্রাথমিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দোষীদের শনাক্ত কার্যক্রম চলমান রয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।

‘জাগো বাহে তিস্তা বাঁচাও’ আন্দোলন সফল হয়েছে

আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই: এটিএম আজহার

প্রত্যেক বাড়ি বাড়ি ফ্যামিলি কার্ড যাবে, উপকারভোগী নির্বাচন হবে কম্পিউটারে

ইসলামী শ্রমনীতি শ্রমিকের মর্যাদা ও ন্যায্য মজুরি নিশ্চিত করে: অ্যাডভোকেট আতিকুর রহমান

পাটগ্রাম সীমান্তে ফের পুশইনের চেষ্টা রুখে দিয়েছে বিজিবি-জনতা

নীলফামারীতে মাদকবিরোধী আন্তঃওয়ার্ড ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় ইপিজেড কর্মী নিহত, চালক হাসপাতালে

বিরোধীদলীয় এমপিদের সঙ্গে বৈষম্য করা হচ্ছে: রংপুরে এ টি এম আজহার

তারাগঞ্জে বিলুপ্তির পথে গ্রামীণ ঐতিহ্য ঢেঁকি

তারাগঞ্জে উদ্ধার করা কঙ্কাল শহির উদ্দিনের, দাবি পরিবারের