হোম > সারা দেশ > রংপুর

গোবিন্দগঞ্জে হাত-পা বাঁধা অবস্থায় শিক্ষিকার লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা)

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় নিজ বাড়ি থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক নারী শিক্ষিকার লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার উপজেলার গোবিন্দপুর (পুরাতন বন্দর) এলাকার বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত ছামছুন্নাহার বেগম রুমা (৪২) উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের ফুলবাড়ী (উত্তর) গ্রামের সোলাইমান মাস্টারের মেয়ে। তিনি তালুককানুপুর ইউনিয়নের চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন।

স্বজনরা জানান, শনিবার সকাল গড়িয়ে দুপুর হলেও রুমার কোনো সাড়া-শব্দ না পেয়ে তার শয়নকক্ষের দরজা খোলা হয়। এ সময় ওড়না পেঁচানো অবস্থায় হাত-পা বাঁধা তার লাশ পড়ে থাকতে দেখা যায়। ঘরের ভেতর বিভিন্ন আসবাবপত্র তছনছ অবস্থায় ছিল। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা শ্বাসরোধে তাকে হত্যা করেছে। এর আগেও তার ঘরে একাধিকবার চুরির ঘটনা ঘটেছে বলে দাবি করেন স্বজনরা।

বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে। হত্যার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে পুলিশ।

তারাগঞ্জে বেহাল গ্রামীণ সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ

চেক জালিয়াতি মামলায় গণঅধিকার পরিষদ নেতা গ্রেপ্তার

গাইবান্ধায় বজ্রপাতে মা-ছেলের মৃত্যু

দর্শকশূন্য মাঠে বিএনপির এমপিকে সংবর্ধনার ভিডিও ভাইরাল

সৈয়দপুরে বিদ্যুতের দাবিতে পাঁচ ঘণ্টা সড়ক অবরোধ

আত্রাই নদীতে গোসল করতে নেমে দুই ভাইয়ের মৃত্যু

একটি মহল দেশকে অশান্ত করতে চায়: মির্জা ফখরুল

পাবর্তীপুরে এনসিপির ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি

জমি নিয়ে ভাইয়ে-ভাইয়ে সংঘর্ষে একজন নিহত

আকস্মিক ঝড়ে চিলমারী বন্দরে চার নৌকা ডুবি