হোম > সারা দেশ > সিলেট

সুনামগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ

সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলায় পানিতে ডুবে সাফায়েত (৬) ও মীম আক্তার (৬) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পাইকুরাটি ইউনিয়নের হিজলা গ্রামে এ ঘটনা ঘটে।

সাফায়েত হিজলা গ্রামের শাহীন মিয়ার ছেলে ও মীম জয়শ্রী ইউনিয়নের হরিপুর গ্রামের মামুন মিয়া মেয়ে।

মীমের মা ঢাকায় বেসরকারি চাকরি করেন। তাই মীম দীর্ঘদিন ধরে হিজলা গ্রামে তার মামা শাহীনের বাড়িতে নানির সাথে বসবাস করতো। সকালে মীম ও তার মামাতো ভাই সাফায়েত বাড়ির সামনে খেলাধুলা করছিল। খেলাধুলার ফাঁকে সবার চোখ এড়িয়ে দুই জনেই বাড়ির সামনে ডোবায় পড়ে নিখোঁজ হয়। পরে বেলা সাড়ে ১১টার দিকে পরিবারের লোকজন ডোবা থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।

ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ এনামুল হক এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় কারও কোনো অভিযোগ না থাকায় সুরতহাল শেষে লাশ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

জয় বাংলা স্লোগান দিয়ে শ্রদ্ধাঞ্জলি, দুই আইনজীবী আটক

উপদেষ্টা ও এমপি বলয়ে রাজনীতিতে নতুন সমীকরণ

সরকারের একটাই লক্ষ্য, দেশের মানুষের উন্নয়ন করা: এমরান চৌধুরী

সিলেট নগরীতে মোটরসাইকেলে তেল নিতে ৩ শর্ত

দিরাই-শাল্লাকে দুর্নীতিমুক্ত হিসেবে গড়ে তুলতে হবে: নাছির উদ্দীন চৌধুরী

কমলগঞ্জে ট্রেন থেকে পড়ে যুবকের মৃত্যু

উন্নয়ন কর্মকাণ্ডে কোনো নয়-ছয় সহ্য করা হবে না: লুনা

গ্রামে গ্রামে ঘুরে মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করলেন হুমায়ুন কবির

সীমান্ত দিয়ে দুই ভারতীয় নাগরিককে হস্তান্তর

ডান্ডা মেরে ঠান্ডা করে দেশ চালানো যাবে না: শিশির মনির