হোম > সারা দেশ > সিলেট

ভারতীয় শেখ নাছির উদ্দিন বিড়িসহ আটক ছাতকের নাছির উদ্দিন

উপজেলা প্রতিনিধি, ছাতক (সুনামগঞ্জ)

সুনামগঞ্জের ছাতকে অভিযান চালিয়ে ৪২ হাজার ভারতীয় ‘শেখ নাছির উদ্দিন বিড়িসহ’ এক ব্যক্তিকে আটক করেছে নৌ-পুলিশ।

মঙ্গলবার দুপুরে দিকে ছাতক নৌ-পুলিশ ফাঁড়ির এসআই মো. এরশাদ আলী ও এএসআই নাইমুন হাসান চৌধুরী সঙ্গীয় ফোর্সসহ এই অভিযান পরিচালনা করেন।

নৌ-পুলিশ সূত্রে জানা যায়, ছাতক থানার সুরমা নদীর দক্ষিণ পাড়ের কলাহাটা চৌধুরী ঘাট এলাকা থেকে এই বিপুল পরিমাণ ভারতীয় বিড়ি জব্দ করা হয়েছে। জব্দ ৪২,০০০ (বিয়াল্লিশ হাজার) শেখ নাছির উদ্দিন বিড়ির আনুমানিক মূল্য ৮৪,০০০ (চৌরাশি হাজার) টাকা।

এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে উপজেলার রহমতপুর গ্রামের ছমরু মিয়ার ছেলে নাছির উদ্দিনকে (২৮) আটক করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ছাতক নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, ‘আটক আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে।’

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

শ্রীমঙ্গলে ২৮ বালুমহালের ২৬টিই ইজারাবিহীন, অভিযানেও বন্ধ হচ্ছে না উত্তোলন

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক

সিলেটে হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ২১৪

হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চালক-গার্ডসহ নিহত ৩

বহু অপরাধের হোতা ছাত্রলীগ নেতা হাবিব