হোম > সারা দেশ > সিলেট

সিলেটে পুকুর থেকে বিপুল পরিমাণ সাদাপাথর উদ্ধার

সিলেট ব্যুরো

সিলেটের সদর উপজেলার ধোপাগুল এলাকায় বালুর নিচে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ সাদা পাথরের সন্ধান পেয়েছে উপজেলা প্রশাসন। পুকুর ভরাট করে পাথর মজুত করে রাখা হয়েছিল, যার কারণে উপর থেকে দেখে বোঝার উপায় ছিল না।

বৃহস্পতিবার দুপুর থেকে শুরু হওয়া এই অভিযানে ধোপাগুল ও লালবাগ এলাকার পাঁচটি পুকুর থেকে আনুমানিক দেড় লাখ ঘনফুট সাদা পাথর উদ্ধার করা হয়েছে।

সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোশনূর রুবাইৎ বলেন, “পাথর দিয়ে ভরাট করা পুকুরের সন্ধান পেয়ে আমরা অভিযান চালাই এবং প্রায় দেড় লাখ ঘনফুট সাদা পাথর উদ্ধার করেছি। আমরা যত খনন করছি, ততই পাথর পাওয়া যাচ্ছে।”

তিনি আরও জানান, উদ্ধার করা পাথর ভোলাগঞ্জে পাঠানো হচ্ছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তিনি বলেন, “পুকুরগুলোর মালিকদের পাওয়া গেলে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হবে এবং তাদের গ্রেফতার করা হবে।” অবৈধভাবে মজুত করা পাথর উদ্ধারে অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

অভিযানে সিলেট সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সরকার মামুনুর রশীদ উপস্থিত ছিলেন। তাকে সহায়তা করেন এপিবিএন সদস্যরা। এক্সক্যাভেটরের সাহায্যে পুকুরগুলো থেকে এসব পাথর উত্তোলন করা হয়।

কুলাউড়ায় সন্তানসহ নিখোঁজ প্রবাসীর স্ত্রী

নবীগঞ্জে ৫৮ কেজি গাজাঁসহ আটক ২

সিলেটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিল, আটক ৪

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

সুনামগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

বাহুবলে দুই দফা সংঘর্ষে নিহত ২, গ্রেপ্তার এড়াতে পুরুষশূন্য চার গ্রাম

হাওরে শিক্ষার্থীদের ঝুঁকি নিয়ে পারাপার

মাদক নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: ফয়সল এমপি

আগামীকাল চায়ের দেশে যাচ্ছেন প্রধানমন্ত্রী

বাহুবলে পূর্ব বিরোধের জেরে সংঘর্ষে নিহত ১