হোম > সারা দেশ > সিলেট

শাল্লায় ইউপি সচিবের প্রোফাইলে শেখ মুজিবের ছবি

উপজেলা প্রতিনিধি, শাল্লা (সুনামগঞ্জ)

সুনামগঞ্জের শাল্লায় ইউনিয়ন পরিষদের এক সচিবের ফেসবুক প্রোফাইলে শেখ মুজিবুর রহমানের লোগো সম্বলিত একটি ছবি ব্যবহৃত হয়েছে। এতে স্থানীয়দের মাঝে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

ইউনিয়ন পরিষদ সচিব বানু চাঁদ দাসের ফেসবুক প্রোফাইলে শেখ মুজিবুর রহমানের লোগো সম্বলিত ছবি ব্যবহার দলীয় পক্ষপাত মূলক আচরণ বলে সর্বত্র আলোচনা হচ্ছে। তিনি অত্র উপজেলার ৩ নম্বর বাহাড়া ইউনিয়ন পরিষদের সচিব।

গত ৫ই আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার পতনের আগে ওই সচিবের ফেসবুক প্রোফাইলে শেখ মুজিবুর রহমানের লোগো সম্বলিত এই ছবিটি ব্যবহার করা হলেও, এখনো তিনি প্রোফাইল পিকচার পরিবর্তন করেননি। এতে ওই সচিবকে স্বৈরাচারের দোসর আখ্যা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্নজন বিরূপ মন্তব্য করছেন।

এ বিষয়ে ইউপি সচিব বানু চাঁদ দাসকে একাধিক ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাস বলেন, এটা সরানোর জন্য আমি তাকে বলে দিচ্ছি।

এমএস

কুলাউড়ায় সন্তানসহ নিখোঁজ প্রবাসীর স্ত্রী

নবীগঞ্জে ৫৮ কেজি গাজাঁসহ আটক ২

সিলেটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিল, আটক ৪

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

সুনামগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

বাহুবলে দুই দফা সংঘর্ষে নিহত ২, গ্রেপ্তার এড়াতে পুরুষশূন্য চার গ্রাম

হাওরে শিক্ষার্থীদের ঝুঁকি নিয়ে পারাপার

মাদক নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: ফয়সল এমপি

আগামীকাল চায়ের দেশে যাচ্ছেন প্রধানমন্ত্রী

বাহুবলে পূর্ব বিরোধের জেরে সংঘর্ষে নিহত ১