হোম > সারা দেশ > সিলেট

সাদাপাথর লুট নয়-হরিলুট হয়েছে

সিলেট ব্যুরো

সিলেটের ভোলাগঞ্জে পর্যটন স্পটের সাদাপাথর শুধু লুট নয়-হরিলুট হয়েছে বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো: মোখলেস উর রহমান।

শুক্রবার দুপুরে কোম্পানীগঞ্জে সাদাপাথর এলাকা পরিদর্শনে শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি দৃঢ়তার সাথে বলেন, এই লুটের সাথে যারাই জড়িত ছিল সে যত বড় দলের কিংবা প্রশাসনেরই হোক না কেন কাউকেই ছাড় দেয়া হবে না। কাউকে আইনের বাইরে রাখা হবে না, সবাইকে আইনের আওতায় আনা হবে।

এ সময় তিনি আরো বলেন, সাদাপাথরের এতো কাছে বিজিবি ক্যাম্প ও তার সামনে পাথর থাকার পরেও কিভাবে পাথর লুট হলো? এর দায় বাহিনীটি এড়াতে পারে না। সাদাপাথর ২৪ ঘণ্টা সিসি ক্যামেরার আওতায় রাখার ব্যবস্থা করা হবে। সিলেটে যে কয়টি পর্যটন কেন্দ্র আছে সেগুলোকে প্যাকেজ করে পর্যটনকে প্রমোট করা হবে।

মন্ত্রণালয়ের প্রতিনিধি দলে আরো উপস্থিত ছিলেন খনিজ সম্পদ বিভাগের সচিব সাইফুল ইসলাম, সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী, সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলমসহ প্রশাসনের কর্মকর্তারা।

সাদাপাথর লুটের ঘটনায় মন্ত্রিপরিষদ বিভাগ পাঁচ সদস্যের উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে আগামী ১০ দিনের মধ্যে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তারই অংশ হিসেবে মাঠপর্যায়ে পরিদর্শনে আসেন প্রতিনিধি দল।

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক

সিলেটে হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ২১৪

হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চালক-গার্ডসহ নিহত ৩

বহু অপরাধের হোতা ছাত্রলীগ নেতা হাবিব

পাথর কোয়ারি খুললে ফিরবে কর্মসংস্থান

সিলেটে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় গ্রেপ্তার ৩

৫৮ লাখ টাকার শিক্ষাবৃত্তি পেলেন চুনারুঘাটের তাসনিম