হোম > সারা দেশ > সিলেট

বিকাশের সাড়ে ৫ লাখ টাকা ছিনতাই, পুলিশ বলছে সাজানো

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার

দিনদুপুরে এক বিকাশ কর্মীকে ছুরিকাঘাত করে সাড়ে ৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনার পর পুলিশ লুণ্ঠিত টাকা উদ্ধারসহ দুজনকে আটক করেছে। পুলিশ বলছে, বিকাশকর্মীরা নিজেরাই টাকা আত্মসাতের জন্য এ ঘটনা সাজিয়েছে।

জানা যায়, বুধবার (৪ জুন) বিকাল ৩টায় উপজেলার আশিদ্রোন ইউনিয়নের তিতপুর গ্রাম থেকে বিকাশকর্মী খলিলুর রহমান আকতার (২৮) বিকাশ এজেন্ট থেকে নগদ প্রায় পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ব্যাগে নিয়ে মোটরসাইকেলে ওঠার সঙ্গে সঙ্গে অন্য মোটরসাইকেলযোগে অজ্ঞাত দুজন লোক এসে তাকে ঝাপটে ধরে। পরে এদের একজন তার ডান হাতে ও ডান পায়ে ৪টি স্টেপিং করে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়।

স্থানীয়রা প্রথমে তাকে উদ্ধার করে শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

শ্রীমঙ্গল থানার ওসি আমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলা হয়নি। সব টাকা উদ্ধার হয়েছে। বিকাশের টাকা ছিনতাইয়ের ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।

তিনি বলেন, আসলে এটি ছিনতাইয়ের ঘটনা না। টাকা আত্মসাতের জন্য নিজেরা এ ঘটনা সাজিয়েছে।

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক

সিলেটে হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ২১৪

হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চালক-গার্ডসহ নিহত ৩

বহু অপরাধের হোতা ছাত্রলীগ নেতা হাবিব

পাথর কোয়ারি খুললে ফিরবে কর্মসংস্থান

সিলেটে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় গ্রেপ্তার ৩

৫৮ লাখ টাকার শিক্ষাবৃত্তি পেলেন চুনারুঘাটের তাসনিম