হোম > সারা দেশ > সিলেট

‘বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার কার্যালয় করতে দেওয়া হবে না’

সিলেট মহানগর শাখার ১৮৮ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন

সিলেট ব্যুরো

হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেছেন, বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপন এ দেশের মানুষ মেনে নেবে না। অবিলম্বে এ সিদ্ধান্ত থেকে ফিরে আসার আহ্বান জানান তিনি।

বুধবার বিকালে হেফাজতে ইসলামের সিলেট মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মহানগরের দরগাহ গেটের একটি অভিজাত হোটেলে সভাটি অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, সম্প্রতি জাতিসংঘের মানবাধিকার কমিশনের পক্ষ থেকে বাংলাদেশে কার্যালয় স্থাপনের যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা নিয়ে আমরা গভীর উদ্বেগ ও আশঙ্কা প্রকাশ করছি। অতীতে আমরা দেখেছি, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ‘মানবাধিকারের’ নামে ইসলামি শরিয়াহ, পারিবারিক আইন এবং ধর্মীয় মূল্যবোধে হস্তক্ষেপের অপচেষ্টা করেছে। এসব হস্তক্ষেপ একদিকে যেমন জাতীয় সার্বভৌমত্বের ওপর আঘাত, অন্যদিকে মুসলিম সমাজের ধর্মীয় অনুভূতিরও পরিপন্থী।

এ সময় তিনি বলেন, কওমি মাদরাসার শিক্ষা নিয়ে উপদেষ্টা শারমিন এস মুরশিদের বক্তব্য চরম আপত্তিকর। হেফাজতের পক্ষ থেকে ওই বক্তব্যের তীব্র নিন্দা এবং ধিক্কার জানাচ্ছি। পাশাপাশি দেশের জন্য ক্ষতিকর এই উপদেষ্টার অপসারণ দাবি করছি।

সিলেট মহানগর হেফাজতের সভাপতি মাওলানা মুশতাক আহমদ খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা হাফেজ আসজাদ আহমদ এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা সৈয়দ শামিম আহমদের পরিচালনায় পরিচিতি সভায় দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

পরিচিতি সভায় হেফাজতে ইসলাম বাংলাদেশের সিলেট মহানগর শাখার ১৮৮ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির তালিকা পাঠ করেন সাধারণ সম্পাদক মাওলানা হাফেজ আসজাদ আহমদ।

হবিগঞ্জ জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি গঠন

বৃষ্টির ছন্দপতনেও সিলেট সফর সফল করলেন প্রধানমন্ত্রী

‘এইবার উগার ভরতো নায়, সারা বছরের খোরাক পানির নিচে’

হবিগঞ্জে তলিয়ে গেছে ১১ হাজার হেক্টর ধানের জমি

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, ৮০ শতাংশই নারী

হাওরে একের পর এক ফসলরক্ষা বাঁধ ভেঙে ডুবছে ফসল

মাধবপুরে সাড়ে ১০ লাখ টাকার ৭০ কেজি গাঁজা উদ্ধার

শ্রীমঙ্গলে ২৪ ঘণ্টায় ১৩৩.৬ মিমি বৃষ্টিপাত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট সফর শনিবার

টানা বৃষ্টিতে হাওরজুড়ে ডুবছে পাকা ধান, দিশেহারা কৃষকরা