হোম > সারা দেশ > সিলেট

দোয়ারাবাজারে শিশু ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম আটক

উপজেলা প্রতিনিধি, দোয়ারাবাজার (সুনামগঞ্জ)

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে এক মসজিদের ইমামকে আটক করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের ইসলামপুর জামে মসজিদের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সকালে শিশুটি আরবি শিক্ষা নিতে মসজিদে আসে। একপর্যায়ে ইমাম সাজিদুর রহমান (৪০) তাকে দ্বিতীয় তলায় নিজের কক্ষে ঝাড়ু দেওয়ার জন্য পাঠান। পরে সুযোগ বুঝে সেখানে ধর্ষণ করেন। বাড়ি ফিরে শিশুটি বিষয়টি মায়ের কাছে জানায়। পরে শিশুর মা থানায় খবর দিলে দোয়ারাবাজার থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করেন।

আটক সাজিদুর রহমান সুনামগঞ্জ সদর উপজেলার সাফেলা গ্রামের বাসিন্দা। তিনি ইসলামপুর জামে মসজিদের ইমাম ও ইসলামপুর কওমি মাদ্রাসার শিক্ষক।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম এই ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায় এবং অভিযুক্তকে আটক করে থানায় আনা হয়। শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা পেল দেশের শীর্ষ চা বাগান ও প্রতিষ্ঠান

পর্যটনশিল্পের অনন্য আয়োজন হারমোনি ফেস্টিভ্যাল : পর্যটনমন্ত্রী

‎বাহুবলে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, জব্দ ২ মেশিন ধ্বংস

কুলাউড়ায় ইউপি সদস্য গ্রেপ্তার

কাতারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কুলাউড়ার প্রবাসীর মৃত্যু

হযরত শাহপরান (রহ.) মাজারেও দানবাক্স বসালো জেলা প্রশাসন

ওসমানীনগরে মধ্যবয়সী এক ব্যক্তির মৃত্যু নিয়ে ব্যাপক জল্পনা কল্পনা

মাধবপুরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

আড়াই ঘণ্টার পতাকা বৈঠকের পরও খোঁজ মেলেনি ডিপজলের

মাধবপুরে ১৮ লাখ টাকার ভারতীয় ফুসকা জব্দ