হোম > সারা দেশ > সিলেট

শিক্ষার্থীদের ওপর ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে হামলা, আটক ৯

সিলেট ব্যুরো

ফুটবল খেলার ভেন্যু ব্যবহারকে কেন্দ্র করে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের ওপর ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে হামলা চালিয়েছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা।

বুধবার (৬ আগস্ট) রাত সাড়ে ৭টার দিকে কিং ফুটসাল স্পোর্টস সেন্টারে এই হামলার ঘটনা ঘটে। এতে নিষিদ্ধ ছাত্রলীগের ক্যাডার বুলেট মামুনসহ মোট ৯ জনকে আটক করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, খেলার সময় ভেন্যুতে প্রবেশ নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি ও পরে হাতাহাতি হয়। একপর্যায়ে খবর পেয়ে পলাতক সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল গ্রুপের ক্যাডার বুলেট মামুনের নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এতে উভয় পক্ষের ১৮ জন আহত হন।

আহত শিক্ষার্থীরা অভিযোগ করেন, হামলাকারীরা ‘জয় বাংল’ স্লোগান দিয়ে হামলা চালায়। সংঘর্ষ চলাকালে শিক্ষার্থীরা একজনকে আটক করে পুলিশে দেয়। পরে পুলিশ অভিযান চালিয়ে আরও আটজনকে আটক করে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় মোট ৯ জনকে আটক করা হয়েছে। যাচাই-বাছাই শেষে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সিলেটে প্রধানমন্ত্রীকে ফুল ছিটিয়ে অভ্যর্থনা চা-শ্রমিকদের

কুলাউড়ায় সন্তানসহ নিখোঁজ প্রবাসীর স্ত্রী

নবীগঞ্জে ৫৮ কেজি গাজাঁসহ আটক ২

সিলেটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিল, আটক ৪

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

সুনামগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

বাহুবলে দুই দফা সংঘর্ষে নিহত ২, গ্রেপ্তার এড়াতে পুরুষশূন্য চার গ্রাম

হাওরে শিক্ষার্থীদের ঝুঁকি নিয়ে পারাপার

মাদক নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: ফয়সল এমপি

আগামীকাল চায়ের দেশে যাচ্ছেন প্রধানমন্ত্রী