হোম > সারা দেশ > সিলেট

নিখোঁজের ৩০ ঘণ্টার মধ্যে স্কুলছাত্রী উদ্ধার, আটক দুই অপহরণকারী

সিলেট ব্যুরো

ছবি: আমার দেশ।

সিলেটের মোগলাবাজার থানাধীন এলাকায় নিখোঁজের মাত্র ৩০ ঘণ্টার মধ্যেই এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুই অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন—আবুল কাশেমের ছেলে আল আমিন হাসান (১৮) এবং মুকিত আহমেদের ছেলে মাহি আহমেদ নয়ন (১৮)।

জানা যায়, গত ০৫ জানুয়ারি সকালে স্কুলে যাওয়ার পথে নিখোঁজ হয় ওই স্কুলছাত্রী। পরে এ ঘটনায় ভুক্তভোগীর পিতা মোগলাবাজার থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন।

তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সহায়তায় এসআই শাহজালাল শুভ তার ফোর্স নিয়ে অপরাধীদের ধরতে অভিযান পরিচালনা করেন। এসময় তারা মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানাধীন ভানুগাছ রোডস্থ পানসী রেস্টুরেন্টের সামনে থেকে অপহরণকারীদেরকে আটক করে ওই ছাত্রীকে সফলভাবে উদ্ধার করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত ভিকটিমকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ ঘটনায় অপহরণ সংক্রান্ত আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

পুলিশের দ্রুত ও কার্যকর অভিযানে নিখোঁজ স্কুলছাত্রী উদ্ধারে স্থানীয়ভাবে স্বস্তি প্রকাশ করেছেন এলাকাবাসী।

সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএসসহ দুই আ.লীগ নেতা কারাগারে

সৌদিতে আটকের এক মাস পর হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসকের জামিন

মাধবপুরে ডাম্পট্রাকের চাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত

সিলেটে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের অবস্থান কর্মসূচি অব্যাহত

মাধবপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

শ্রীমঙ্গলে বাড়ি থেকে অজগর উদ্ধার, লাউয়াছড়ায় অবমুক্ত

সীমান্ত নিরাপত্তায় সিলেটে বিজিবি সাথে আনসার-ভিডিপি মোতায়েন

মৌলভীবাজারে ভুয়া এএসপি পরিচয়ে প্রতারক গ্রেপ্তার

সুনামগঞ্জ মেডিকেল কলেজে ৬ দফা দাবিতে বিক্ষোভ

সিলেটে হামে আরো এক শিশুর মৃত্যু