হোম > সারা দেশ > সিলেট

ছেলেকে অপমান করায় দুই গ্রামের সংঘর্ষে আহত ৩৫

উপজেলা প্রতিনিধি, ছাতক (সুনামগঞ্জ)

সুনামগঞ্জের ছাতক উপজেলায় দুই গ্রামের সংঘর্ষে ৩৫ জন আহত হয়েছেন। বুধবার সকালে উপজেলার ইসলামগঞ্জ বাজারে চরমহল্লা ইউনিয়নের নানশ্রী ও সিদ্ধারচর গ্রামের বাসিন্দাদের মাঝে এ সংঘর্ষ হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, নানশ্রী গ্রামের মৃত চমক আলীর ছেলে চান্দালীকে অপমান করার অভিযোগকে কেন্দ্র করে তার সঙ্গে সিদ্ধারচর গ্রামের মৃত কেরামত আলীর ছেলে আব্দুল হক ও মোস্তাইয়ের তর্ক বাধে। পরে ঘটনাটি দ্রুতই দুই গ্রামের গোষ্ঠীগত লোকজনের মধ্যে ছড়িয়ে পড়ে এবং উভয় পক্ষই সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে চান্দালীর পক্ষে অন্তত ২০ জন ও আব্দুল হকের পক্ষের ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ২৮ জনকে কৈতক মেডিকেলে চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহত ৭ জনকে উন্নত চিকিৎসার জন্য সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি আমরা খবর পেয়েছি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হবে। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা পেল দেশের শীর্ষ চা বাগান ও প্রতিষ্ঠান

পর্যটনশিল্পের অনন্য আয়োজন হারমোনি ফেস্টিভ্যাল : পর্যটনমন্ত্রী

‎বাহুবলে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, জব্দ ২ মেশিন ধ্বংস

কুলাউড়ায় ইউপি সদস্য গ্রেপ্তার

কাতারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কুলাউড়ার প্রবাসীর মৃত্যু

হযরত শাহপরান (রহ.) মাজারেও দানবাক্স বসালো জেলা প্রশাসন

ওসমানীনগরে মধ্যবয়সী এক ব্যক্তির মৃত্যু নিয়ে ব্যাপক জল্পনা কল্পনা

মাধবপুরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

আড়াই ঘণ্টার পতাকা বৈঠকের পরও খোঁজ মেলেনি ডিপজলের

মাধবপুরে ১৮ লাখ টাকার ভারতীয় ফুসকা জব্দ