হোম > সারা দেশ > সিলেট

সিলেট সীমান্তে কোটি টাকার চোরাচালানী মালামাল আটক

সিলেট ব্যুরো

ছবি: আমার দেশ।

সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ১৭ লাখ টাকার চোরাচালানী মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গোপন সংবাদের ভিত্তিতে ৭ ও ৮ জানুয়ারি সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধীন বাংলাবাজার, দমদমিয়া, সংগ্রাম, বিছনাকান্দি, প্রতাপপুর, শ্রীপুর, কালাসাদেক ও পান্থুমাই বিওপি সীমান্ত এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে বিজিবি।

বিজিবি সূত্র জানায়, জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ১ কোটি ১৭ লাখ ৮ হাজার ৭০০ টাকা।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর পক্ষ থেকে জানানো হয়, ‘সীমান্তে সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযান ও গোয়েন্দা তৎপরতা সর্বাত্মকভাবে অব্যাহত রয়েছে।

এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় সফল অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল জব্দ করা হয়েছে।’

আটককৃত মালামালের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভিযানকালে ভারত থেকে অবৈধভাবে প্রবেশকৃত বিপুল পরিমাণ সানগ্লাস, কমলা, মহিষ, শাড়ী, গরু, জিরা, চিনি, চকলেট, শীতবস্ত্র (কম্বল), কসমেটিকস সামগ্রী, চা-পাতা ও মদ জব্দ করা হয়।

এছাড়া বাংলাদেশ থেকে পাচারের সময় বাংলাদেশী লেডিস সোয়েটার, টি-শার্ট, রসুন, শিং মাছ, চোরাচালানী মালামাল পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল এবং অবৈধ পাথর পরিবহনে ব্যবহৃত একটি ডিআই পিকআপ আটক করা হয়।

সুনামগঞ্জে সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখ ১০ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ

আগাম পানি শুকিয়ে বিপাকে হাওরের কৃষক

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

শ্রীমঙ্গলে ২৮ বালুমহালের ২৬টিই ইজারাবিহীন, অভিযানেও বন্ধ হচ্ছে না উত্তোলন

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক

সিলেটে হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ২১৪