হোম > সারা দেশ > সিলেট

শ্রীমঙ্গলে চোরাবালির ফাঁদে প্রাণ গেল স্কুলছাত্রের

উপজেলা প্রতিনিধি, শ্রীমঙ্গল (মেীলভীবাজার)

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কেজুরী ছড়া চা বাগান ছড়ায় চোরাবালির ফাঁদে পড়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মৃত রুদ্র তাঁতী কেজুরী ছড়া চা বাগানের বাসিন্দা কমল তাঁতীর ছেলে। সে শ্রীমঙ্গল রানার উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

মঙ্গলবার দুপুর প্রায় ১টার দিকে বন্ধুদের সঙ্গে ছড়ায় গোসল করতে নেমে নিখোঁজ হয় রুদ্র। পরে স্থানীয় লোকজন ও স্বজনদের দীর্ঘ অনুসন্ধানের পর পানির নিচ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

রুদ্রর বাবা কমল তাঁতী বলেন, কীভাবে এমন ঘটনা ঘটল বুঝতে পারছি না। ধারণা করা হচ্ছে, সে চোরাবালিতে আটকে গিয়ে আর উঠতে পারেনি।

প্রত্যক্ষদর্শী সঞ্জয় বোনার্জী জানান, বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে একপর্যায়ে রুদ্র পানির নিচে তলিয়ে যায়। তার সঙ্গীরা অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে স্থানীয়দের খবর দেয়। পরে বাগানের শ্রমিক, স্বজন ও এলাকাবাসী পানিতে নেমে ব্যাপক অনুসন্ধান চালিয়ে দীর্ঘ সময় পর তার লাশ উদ্ধার করে।

শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সোলায়মান আকঞ্জী বলেন, স্কুলছাত্র নিখোঁজের খবর পেয়ে রওয়ানা দেয় ফায়ার সার্ভিসের একটি টিম। এর ১৩ মিনিট পর স্থানীয় ইউপি সদস্য ফোন করে জানান, এলাকাবাসী ইতোমধ্যে ছড়া থেকে লাশ উদ্ধার করা হয়ে। পরে উদ্ধারকারী দলকে আর ঘটনাস্থলে যেতে হয়নি।

জেডএম

হবিগঞ্জে আর্জেন্টিনা ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৫০

ইউএনওকে ‘আপা’ সম্বোধন করায় ৫০ হাজার টাকা জরিমানা

নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার

শালিসে ভিডিও নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত শতাধিক

হবিগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

সুনামগঞ্জে কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট চার বছরের শিশু

পুলিশের হাত কামড়ে পলাল মাদক কারবারি

সালিশ বৈঠকে ভিডিও ধারণকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫০

দোয়ারাবাজারে অনুমোদনের তিন দিনের মাথায় এডহক কমিটি পরিবর্তন

গোসল করতে নেমে নিখোঁজ, আধাঘণ্টা পর মিলল লাশ