হোম > সারা দেশ > সিলেট

পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে তারেক রহমানই পাবেন

এমপি শওকতুল ইসলাম শকু

উপজেলা প্রতিনিধি, কুলাউড়া (মৌলভীবাজার)

মৌলভীবাজার -০২ (কুলাউড়া) আসনের এমপি শওকতুল ইসলাম শকুর একটি বক্তব্যকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ কুলাউড়াব্যাপী ব্যাপক আলোচনা চলছে। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানকে পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে আখ্যায়িত করেন এবং শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে যদি নোবেল ঘোষণা করা হয়, তাহলে তিনিই তা পাবেন।

শওকতুল ইসলাম শকু এমপি গত ২ জুন কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়ন বিএনপি আয়োজিত সংবর্ধনা ও ঈদপুনর্মিলনী অনুষ্ঠানে এ কথা বলেন।

শওকতুল ইসলাম শকু বলেন, আমার প্রধানমন্ত্রী দিনরাত কাজ করে যাচ্ছেন। আমাদের মাঝে মাঝে ভয় হয়, শঙ্কা হয় উনাকে যদি আমরা হারিয়ে ফেলি, আমরাতো এতিম হয়ে যাবো। কে আমাদের আশ্রয় দিবে? উনি তো বাংলাদেশের নেতা নন, বিশ্বের নেতা হয়ে গেছেন। তিনি যে কর্ম দক্ষতা দেখাচ্ছেন, বিশ্বে যদি কাউকে নোবেল পুরষ্কারের জন্য ঘোষণা করা হয়, ইনশাআল্লাহ আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সেটাই পাবেন।

সংবর্ধনা অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ বুরহান উদ্দিন ময়েজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আহমেদুর রহমান মুরাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সাবেক আহবায়ক রেদওয়ান খান, রাউৎগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল জলিল জামাল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মোক্তাদির মনু প্রমুখ।

সেই ইউএনও এবার চটলেন আমার দেশ-এর ওপর

সুনামগঞ্জে জমিয়ত মহাসচিবের সঙ্গে নেতাকর্মীদের মতবিনিময়

সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত

ছাতকের হাওর থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

ইউএনওকে ‘আপা’ বলায় চাকরিচ্যুত কর্মচারী, রাজনৈতিক হস্তক্ষেপে পুনর্বহাল

হবিগঞ্জে আর্জেন্টিনা ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৫০

ইউএনওকে ‘আপা’ সম্বোধন করায় ৫০ হাজার টাকা জরিমানা

শ্রীমঙ্গলে চোরাবালির ফাঁদে প্রাণ গেল স্কুলছাত্রের

নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার

শালিসে ভিডিও নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত শতাধিক