হোম > সারা দেশ > সিলেট

শ্রীমঙ্গলে বন্যপ্রাণীর বন্ধু সীতেশের মৃত্যু

উপজেলা প্রতিনিধি, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সীতেশ রঞ্জন দেব মারা গেছেন। মঙ্গলবার সকাল ৯টা ৫ মিনিটে মারা যান তিনি।

সীতেশ দেবের নাতি রাজদ্বীপ দেব এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার সকালে হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালের উদ্দেশে বের হন। তবে হাসপাতালে পৌঁছার আগেই তিনি মারা যান।

পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন সীতেশ রঞ্জন দেব। দীর্ঘদিন ধরে বাসায় চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার সন্ধ্যার দিকে নোয়াগ্রামে তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী।

সীতেশ রঞ্জন দেব প্রকৃতিপ্রেমীদের কাছে ‘সীতেশ বাবু’ নামে পরিচিত। কয়েক দশক ধরে আহত, অসুস্থ ও বিপন্ন বন্যপ্রাণী উদ্ধার, চিকিৎসা, পুনর্বাসন এবং প্রাকৃতিক আবাসস্থলে ফিরিয়ে দেওয়ার জন্য নিরলসভাবে কাজ করেছেন। তার প্রতিষ্ঠিত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন বর্তমানে দেশের অন্যতম পরিচিত বন্যপ্রাণী উদ্ধার ও সেবাকেন্দ্র হিসেবে স্বীকৃত।

জেডএম

চার মাস ধরে ইউএনও-শূন্য মধ্যনগর, ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা

শাল্লায় ৩০ লিটার চোলাই মদসহ ইউপি সদস্য গ্রেপ্তার

এমসি কলেজে ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ, আহত ২০

দায়িত্ব নিলেন সিলেটের নতুন জেলা প্রশাসক

জগন্নাথপুরে বিপৎসীমার ওপরে কুশিয়ারার পানি

হবিগঞ্জে পানিবন্দি ৫ হাজার পরিবার

ডিবির বিশেষ অভিযানে ৩৬ ব্র্যান্ডের চোরাই মোবাইল উদ্ধার

সুনামগঞ্জে বাড়ছে নদ-নদীর পানি, স্বল্প মেয়াদি বন্যার শঙ্কা

সিলেটের শিক্ষার্থী রাজনের লাশ মিলল বাহুবলে‎