হোম > সারা দেশ > সিলেট

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার

মৌলভীবাজারে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল বের করলে পুলিশ ধাওয়া দিয়ে ব্যানারসহ দুই কর্মীকে গ্রেপ্তার করেছে।

সোমবার সকাল সাড়ে ৬টার দিকে মৌলভীবাজার শহরের শমসের নগর সড়কে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ছাত্রলীগের নেতাকর্মীরা আলফাহ প্রাইভেট হাসপাতালের সামনে থেকে একটি ঝটিকা মিছিল শুরু করে। মিছিলটি জনশক্তি ও কর্মসংস্থান অফিস পর্যন্ত অগ্রসর হয়। মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীদের ধাওয়া দেয়। এ সময় ব্যানারসহ দুই ছাত্রলীগ কর্মীকে আটক করা হয়। তবে অন্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হন।

পরবর্তীতে মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা ব্যাপকভাবে ভাইরাল হয় এবং স্থানীয়ভাবে আলোচনা-সমালোচনার সৃষ্টি করে।

মৌলভীবাজার মডেল থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সুমন চন্দ্র সরকার জানান, ঝটিকা মিছিলের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

অবৈধ অনুপ্রবেশের এক বছর পর ভারতীয়কে ফেরত দিল বাংলাদেশ

৫ মন ভারতীয় গাঁজাসহ রিপন দাস গ্রেপ্তার

হবিগঞ্জে রাতের আঁধারে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

ছাতকে মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে ক্রীড়া সংগঠক নিহত

ওসমানীনগরে দাঁড়িয়ে থাকা বাসে স্লিপার কোচের ধাক্কায় নিহত ২

শহীদ জিয়ার আদর্শ নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে হবে

প্রত্যাশার চেয়ে কম পর্যটক শ্রীমঙ্গলে

তাহিরপুরে নৌকা থেকে নদীতে পড়ে কিশোর নিখোঁজ

সিলেটকে আন্তর্জাতিক পর্যটনে রূপ দিতে কাজ করছে সরকার

৫ ঘণ্টা পর সিলেটের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক