হোম > সারা দেশ > সিলেট

মুরগি চুরির জেরে দুই গ্রামের সংঘর্ষে আহত ৫০

উপজেলা প্রতিনিধি, ছাতক (সুনামগঞ্জ)

ছাতকে মুরগি চুরির ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে ৫০ জন আহত হয়েছেন। শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের দড়ারপার ও মনিরগাতি-কুম্বায়ন গ্রামের মাঝে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

দেড় ঘণ্টাব্যাপী দেশীয় অস্ত্র ও ইটপাটকেল নিয়ে চলা সংঘর্ষে উভয় পক্ষের বহু লোক আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে কৈতক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের উন্নত চিকিৎসার জন্য ওসমানী মেডিকেলে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে ভর্তি আহতরা হলেন দড়ারপার গ্রামের আবু বক্কর (৩৫), লোকমান মিয়া (৪৫), ফয়সাল আহমেদ (২৫), লাহিন মিয়া (২২), সাকলাইন মিয়া (২৬), গিয়াস উদ্দিন (৫০) এবং মনিরগাতি-কুম্বায়ন গ্রামের নাহিদ মিয়া (২০), জামাল হোসেন (৪০), সফর আলী (৩৫)।

পুলিশ সূত্রে জানা যায়, দড়ারপার গ্রামের আবু বক্করের বাড়ি থেকে মনিরগাতি-কুম্বায়ন গ্রামের নাহিদ মিয়া একাধিকবার দেশি মোরগ চুরির অভিযোগে অভিযুক্ত হন। শুক্রবার রাতেও আবু বক্করের একটি মুরগি চুরি হলে তিনি নাহিদের বাড়িতে এ বিষয়ে জানতে যান। এসময় নাহিদের স্বজনরা তাকে আটকে রাখে।

খবর পেয়ে আবু বক্করের স্বজনরা দেশীয় অস্ত্র নিয়ে ঘটনাস্থলে গেলে দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। পরে পাকা ব্রিজের ওপর সংঘর্ষ অব্যাহত থাকে তাদের।

খবর পেয়ে ছাতক থানা পুলিশ, জাউয়াবাজার তদন্ত কেন্দ্রের পুলিশ ও সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ছাতক থানার ওসি মো. সফিকুল ইসলাম খান জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

শ্রীমঙ্গলে ২৮ বালুমহালের ২৬টিই ইজারাবিহীন, অভিযানেও বন্ধ হচ্ছে না উত্তোলন

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক

সিলেটে হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ২১৪

হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চালক-গার্ডসহ নিহত ৩

বহু অপরাধের হোতা ছাত্রলীগ নেতা হাবিব