হোম > সারা দেশ > সিলেট

সাদাপাথরকে আগের রূপে ফিরিয়ে দেওয়া হবে: নতুন ডিসি

দায়িত্ব নিয়েই সফর সারওয়ার আলমের

সিলেট ব্যুরো

সিলেটে দায়িত্ব গ্রহণের কয়েক ঘণ্টা পরই বহুল আলোচিত সাদাপাথর পরিদর্শনে যান নতুন জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই তিনি অবৈধ পাথর ও ক্রাশার মিলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু করেছেন।

বৃহস্পতিবার বিকেলে সাদাপাথর পরিদর্শন শেষে ফেরার পথে অভিযান চালিয়ে তিনি তিনটি ক্রাশার মিল থেকে অবৈধ পাথর জব্দ করেছেন। এ সময় তার সঙ্গে প্রশাসনের কয়েকজন কর্মকর্তা এবং উপজেলার নতুন নির্বাহী কর্মকর্তা রবিন মিয়াও উপস্থিত ছিলেন।

সারওয়ার আলম টুকেরগাঁও এলাকায় ‘চাচা-ভাতিজা স্টোন ক্রাশার’, ‘মেসার্স আল-করিম স্টোন ক্রাশার’ এবং নামবিহীন আরেকটি ক্রাশার মিলে অভিযান চালান। অবৈধভাবে পাথর মজুদ রাখার দায়ে তিনি এসব মিলের পাথর জব্দ করার নির্দেশ দেন। তাৎক্ষণিকভাবে জব্দকৃত পাথরের পরিমাণ জানা যায়নি। সার্ভেয়ার দিয়ে পরিমাপের পর এর পরিমাণ জানানো হবে বলে জানান কোম্পানীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিন মিয়া।

এর আগে সাদাপাথর পরিদর্শন শেষে জেলা প্রশাসক সারওয়ার আলম বলেন, “সাদাপাথরকে তার আগের রূপে ফিরিয়ে দিতে যা যা করা দরকার, তা করা হবে।” তিনি আরও জানান, কারা এই লুটের সঙ্গে জড়িত, কেন এবং কীভাবে এটি ঘটেছে, তা খতিয়ে দেখা হবে। তিনি নিশ্চিত করেন, সাদাপাথর থেকে যেন আর একটি পাথরও চুরি না হয়, সে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে সিলেটের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মো. সারওয়ার আলম। দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই তিনি ক্ষতিগ্রস্ত স্থানগুলো পরিদর্শন এবং পাথর প্রতিস্থাপনের কাজ পর্যবেক্ষণ করেন।

সিসিকের পরিচ্ছন্নতাকর্মীদের প্রধানমন্ত্রীর ঈদ অনুদান

বিএনপি নেতাকে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর হোটেল ভাঙচুর

যাদুকাটায় গঙ্গাস্নানে এসে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

বসতঘর থেকে নারীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

দুষ্কৃতকারীরা কোনো দলের নয়: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী

সুনামগঞ্জে খাসিয়ামারা নদীতে ড্রেজারে বালু উত্তোলন

নদী-খাল পুনরুজ্জীবন প্রকল্পে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা: হুমায়ুন কবির

সাংবাদিকদের সম্মানে সিলেট মহানগর ছাত্রশিবিরের ইফতার সম্পন্ন

দলমতের ঊর্ধ্বে উঠে সকলের জন্য কাজ করতে চাই

জনগণের টাকা অপব্যবহারে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা