হোম > শিক্ষা > ক্যাম্পাস

আওয়ামীপন্থি শিক্ষক-কর্মকর্তাদের পুনর্বহালের প্রতিবাদ নোবিপ্রবিতে

জেলা প্রতিনিধি, নোয়াখালী

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ফ্যাসিস্ট আওয়ামীলীগপন্থী শিক্ষক-কর্মকর্তাদের পদোন্নতি ও বিভিন্ন সুবিধাজনক পদে পদায়নের প্রতিবাদে মানববন্ধন করেছে নোবিপ্রবি ছাত্রদল।

বুধবার সন্ধ্যায় নোবিপ্রবি ছাত্রদল এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, (১২ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে ছাত্রদলের নেতাকর্মীরা ছাড়াও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীগণ অংশগ্রহণ করেন।

এসময় উপস্থিত ছিলেন নোবিপ্রবি ছাত্রদলের সভাপতি জাহিদ হাসান, সাধারণ সম্পাদক হাসিবুল হাসান, সিনিয়র সহ-সভাপতি মো. সাব্বির হোসেন শান্ত, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বুলবুল এবং সাংগঠনিক সম্পাদক মো. আলীসহ নেতাসহ অনেকে।

মানববন্ধনে নোবিপ্রবি ছাত্রদলের নেতৃবৃন্দ বলেন, বিশ্ববিদ্যালয়ে নির্দিষ্ট সংখ্যক ছাত্রলীগ ও ফ্যাসিস্ট আওয়ামীপন্থী শিক্ষক-কর্মকর্তাদের পুনর্বহাল ও পদায়নের চেষ্টা চলছে, আমরা তার তীব্র প্রতিবাদ জানাই।

বক্তারা আরো বলেন, বিশ্ববিদ্যালয়ে দলীয় বিবেচনায় শিক্ষক-কর্মকর্তা নিয়োগ ও পদায়ন বিশ্ববিদ্যালয়ের স্বচ্ছতা ও জবাবদিহিতার পরিপন্থি। যারা বিগত বছরগুলোতে বিশ্ববিদ্যালয়ে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল তাদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনার দাবি জানাই।

পুসওয়ার্ডের নেতৃত্বে জবির লিমন ও রাবির অনিক

হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল

ইউজিসির সঙ্গে কাজ করবে ইউএন উইমেন

উদ্বোধনের আগেই ৭৪ কোটি টাকার হলের দেয়ালে ফাটল

এমপিওভুক্ত মাদরাসা শিক্ষকদের বদলি নীতিমালা প্রকাশ

ব্লু ইকোনমি উন্নয়নে ঢাবি ও চীনের যৌথ গবেষণা কার্যক্রমের উদ্বোধন

ধর্ষণ-হত্যাচেষ্টাকারীকে গ্রেপ্তার দাবি জাবি প্রশাসনের

জাপানের বায়োটেকনোলজিস্ট অ্যাওয়ার্ড পেলেন ড. জান্নাতুল ফেরদৌস

আইইএলটিএসের বিকল্প এমওআই

শিক্ষার্থীদের জন্য সৌদি বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ