হোম > ফিচার > তথ্য-প্রযুক্তি

স্ট্রোক নির্ণয়ে এআই সফটওয়্যার!

মেজবাহ মুকুল

বর্তমান বিশ্বে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি স্বয়ংক্রিয়ভাবে কাজ করার ক্ষমতা জনমনে ইতিবাচক প্রভাব ফেলেছে। যার কারণে প্রতিনিয়তই এআইয়ের ব্যবহার বেড়েছে। ওষুধের বিকাশ থেকে ডায়াগনস্টিকস, ক্লিনিক্যাল মেডিসিন এবং সার্জারিতে বিভিন্ন দিক পরিবর্তন করেছে।

২০২৩ সালে হৃদযন্ত্রের ঠিকঠাক ইঙ্গিত দিতে পারার সক্ষমতা দেখিয়ে ‘এআই’ চিকিৎসা খাতে বেশ সাড়া ফেলে। এবার ব্রেন স্ট্রোকের মতো জটিল সমস্যা দ্রুত সমাধানে এআই প্রযুক্তির সাফল্যের খবর পাওয়া যায়। যৌথভাবে ইংল্যান্ডের ইমপেরিয়াল কলেজ লন্ডন, জার্মানির টেকনিক্যাল ইউনিভার্সিটি অব মিউনিখ এবং স্কটল্যান্ডের এডিনবার্গ ইউনিভার্সিটির একদল গবেষক এই গবেষণা কর্মটি পরিচালনা করেন। তিন প্রতিষ্ঠানের গবেষক দল এআই সফটওয়্যার ব্যবহার করে নির্ভুলভাবে ব্রেন স্ট্রোক নির্ণয় করতে পেরেছেন। পাশাপাশি রোগীর চিকিৎসা সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যও জানতে সক্ষম হয়েছেন গবেষকরা।

তারা জানিয়েছেন, ব্রেন স্ট্রোক নির্ণয়ে এআই সফটওয়্যারের সাফল্যের হার মানুষের চেয়ে দ্বিগুণ। এই সফটওয়্যারটি স্ট্রোকের নির্ণয়ের জন্য বর্তমানে গৃহীত ইমেজিং অনুশীলনের বিপরীতে দুই মিনিটেরও কম সময়ে স্বয়ংক্রিয় বিশ্লেষণ সরবরাহ করবে যা সম্পূর্ণ হতে এক ঘণ্টা সময় নেবে। সাধারণত ব্রেন স্ট্রোকের লক্ষণ নির্ণয় করা হয়, যখন মস্তিষ্কের কোনো অংশে রক্ত কমে যায় কিংবা রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যায় তখন সে অংশের ব্রেন টিস্যুতে পর্যাপ্ত অক্সিজেন ও পুষ্টি উপাদানের জোগানও কমে যায় বা বন্ধ হয়ে যায়। এমন অবস্থায় কোষগুলো দ্রুত মরে যেতে থাকে। ফলে স্ট্রোক কখন শুরু হয়েছে সেটা নির্ণয় করা খুবই গুরুত্বপূর্ণ হয়ে পড়ে।

এক্ষেত্রে সাধারণ চিকিৎসা কেবল স্ট্রোক হওয়ার পর প্রাথমিক পর্যায়ে কার্যকর হতে পারে। কিন্তু এর পরেও এই চিকিৎসা চালিয়ে গেলে এটা উলটো ক্ষতির কারণ হতে পারে। কোনো রোগী যদি স্ট্রোকে আক্রান্ত হয় তখন তা নির্ণয়ে মস্তিষ্কের সিটি স্ক্যান করা হয়। স্ক্যান থেকে চিকিৎসকরা খালি চোখে দেখে বোঝার চেষ্টা করেন যে, মস্তিষ্কের যেখানে স্ট্রোক হয়েছে সে অংশটা কতটা ডার্ক। অর্থাৎ গ্রে এরিয়া কতটুকু, সেটা খালি চোখে দেখে মূল্যায়নের চেষ্টা করেন এবং এই মূল্যায়নের ভিত্তিতেই রোগীর চিকিৎসা কেমন হবে, কীভাবে হবে, তা নির্ণয় করে থাকেন। কিন্তু এআই সেই গ্রে এরিয়া বের করতে সক্ষম হবে বলে জানান গবেষণা কর্মটিতে নেতৃত্ব দিয়ে সফটওয়্যার ব্যবহারে সফল হওয়া কনসালটেন্ট নিউরোলজিস্ট ডা. পল বেন্টলে।

ডা. পল বেন্টলে বলেন, এআই প্রযুক্তির সহায়তায় আমরা জানতে পারব রোগীর মস্তিষ্কে স্ট্রোক কখন শুরু হয়েছে এবং এর জন্য রোগীকে উপযুক্ত চিকিৎসা প্রদান করা হয়েছে কি না। পাশাপাশি ভবিষ্যতে রোগীর শরীরে কী হতে চলেছে সেটা অনুমান করতেও আমাদের সাহায্য করবে এই প্রযুক্তি। ফলে রোগীর পক্ষাঘাতে আক্রান্ত হওয়ার কিংবা সেরে উঠার সম্ভাবনা সম্পর্কে আমরা রোগী ও তার আত্মীয়স্বজনদের জানাতে পারব। এসব বিশ্লেষণাত্মক তথ্য আমরা এখন মস্তিষ্কের স্ক্যান থেকেই সংগ্রহ করতে পারি। এর আগে স্ক্যানে কতটুকু গ্রে এরিয়া আছে তার ভিত্তিতেই আমাদের সিদ্ধান্ত নিতে হতো।

ডা. পল বেন্টলে মনে করেন, স্ট্রোক সম্পর্কিত নির্ভুল তথ্য প্রদানের ক্ষেত্রে এআই সফটওয়্যারটি বর্তমানে প্রচলিত চিকিৎসা পদ্ধতির চেয়ে দ্বিগুণ কার্যকর। অর্থাৎ, খালি চোখে মূল্যায়নের তুলনায় এআই সফটওয়্যার দিয়ে মূল্যায়নের ভিত্তিতে চিকিৎসার ব্যবস্থা করলে ৫০ শতাংশ পর্যন্ত বেশি রোগী সঠিক ও নির্ভুল চিকিৎসা পেতে পারে। কেননা ব্রেন স্ট্রোকে আক্রান্ত রোগীর অবস্থা নির্ভুলভাবে নির্ণয় করার ওপরই নির্ভর করে চিকিৎসার কার্যকারিতা।

এআই প্রযুক্তি ব্যবহারের বিষয়ে ‘ওয়ার্ল্ড স্ট্রোক অর্গানাইজেশন’র এক প্রতিবেদনে জানান, বর্তমানে ব্রেন স্ট্রোক মৃত্যুর চতুর্থ প্রধান কারণ। এআই প্রযুক্তি শুধু প্রাথমিক চিকিৎসা যা অসুস্থতা এবং মৃত্যুহার কমাতে পারে। প্রতিবেদনে আরও বলা হয়, ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে স্ট্রোকের চিকিৎসা ও ব্যবস্থাপনা উন্নত করার জরুরি প্রয়োজন রয়েছে।

ব্রেন স্ট্রোক হওয়ার পর যদি চিকিৎসা দেরিতে শুরু করা হয় তবে মস্তিষ্কে রক্তক্ষরণ কিংবা অবস্থার অবনতি হওয়ার ঝুঁকি থেকে যায়। ফলে সঠিক সময়ে প্রয়োজনীয় চিকিৎসা শুরু করতে পারাই মূল বিষয়। গবেষণা থেকে আরও জানা যায়, ব্রেন স্ট্রোকের এরিয়া মানুষের খালি চোখে শনাক্তকরণ ও মূল্যায়নের চেয়ে এআই প্রযুক্তির শনাক্ত ও মূল্যায়ন অনেক বেশি সহায়ক হবে চিকিৎসকদের জন্য। কারণ নির্ভুল তথ্য জানানোর ক্ষেত্রে এআই মানুষের চেয়ে দ্বিগুণ সফল।

তথ্যসূত্র: রয়টার্স

ডায়াবেটিসের প্রাথমিক ঝুঁকি শনাক্ত করবে হুয়াওয়ে ওয়াচ

হোয়াটস অ্যাপে স্বয়ংক্রিয়ভাবে বার্তা পাঠানো যাবে

ক্যানসারের ঝুঁকি জনপ্রিয় ব্র্যান্ডের হেডফোনে

রিলস-টিকটক সংস্কৃতির প্রভাব

ভ্রমণের সঙ্গী পকেট ওয়াইফাই

প্রযুক্তিতে নতুন সরকারের কাছে তরুণদের প্রত্যাশা

ডিজিটাল ফুটপ্রিন্ট : আপনার ছায়াও ইন্টারনেটে

চাঁদ কীভাবে ছোট হয়ে যাচ্ছে

এআই সতর্কবার্তা, বিশ্বে ৪০ শতাংশ চাকরি ঝুঁকিতে

অ্যামাজন এআই প্রশিক্ষণে কনটেন্ট মার্কেটপ্লেস চালু করবে