হোম > ফিচার > আমার জীবন

তালের পিঠা

রোজিনা আক্তার

কলাপাতায় তালের পিঠা

তালের মৌসুম চলছে। এ সময় তালের রস দিয়ে তৈরি করা যায় সুস্বাদু নানারকম খাবার। এর মধ্যে তালের পিঠা অন্যতম। তাল দিয়ে তৈরি করতে পারেন বিভিন্ন ধরনের পিঠা। এবারের রান্নার আয়োজন সাজানো হয়েছে কয়েক রকম তালের পিঠা দিয়ে। ছবি ও রেসিপি দিয়েছেন রোজিনা আক্তার

কলাপাতায় তালের পিঠা

উপকরণ : তালের রস ২ কাপ, চালের গুঁড়া ৫ কাপ, চিনি দেড় কাপ, লবণ স্বাদমতো, নারিকেল কোরা ১ কাপ, দুধ ১ কাপ, ইস্ট ১ চা চামচ, পাকা কলা ২টি এবং কলাপাতা ৩২ টুকরো (ধুয়ে মুছে নেওয়া)।

প্রস্তুত প্রণালি : তালের রসের সঙ্গে চালের গুঁড়া, চিনি, লবণ ও কোরানো নারিকেল ভালোভাবে মিশিয়ে নিন। এবার একটি কাপে দুধের সঙ্গে ইস্ট মিশিয়ে এর মধ্যে দিয়ে দিন। উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিন। এবার কলা ভালোভাবে ব্লেন্ড করে মিশ্রণের সঙ্গে মিশিয়ে দিন। এতে পিঠা নরম হবে। মিশ্রণটি দুই ঘণ্টার জন্য রেখে দিন।

এবার এক টুকরো কলাপাতা নিয়ে তার উপর দুই টেবিল চামচ মিশ্রণ দিন। উপর থেকে আরেকটি কলাপাতা দিয়ে হালকা হাতে চেপে দিন। এবার একটি তাওয়া বা কড়াইতে কলাপাতার পিঠাটি দিয়ে ঢাকনা দিয়ে রাখুন। চুলার আঁচ মিডিয়ামে থাকবে। এভাবে পাঁচ-ছয় মিনিট রাখুন। এরপর নিচের পাতাটিতে পোড়া পোড়া দাগ দেখা গেলে উল্টে দিন। আবার ঢাকনা দিয়ে রাখতে হবে তিন-চার মিনিটের মতো। এবার পিঠাটি তুলে নিন। এভাবে একে একে সব পিঠা তৈরি করে নিন।

তালের বড়া পিঠা

তালের বড়া পিঠা

উপকরণ : চালের গুঁড়া ৩ কাপ, তালের রস ৫ কাপ, সামান্য লবণ, চিনি ৩ কাপ, বেকিং পাউডার ১ চা চামচ, পানি পরিমাণমতো ও সয়াবিন তেল প্রয়োজনমতো।

প্রস্তুত প্রণালি : প্রথমে তাল থেকে তালের আঁটিগুলো আলাদা করে নিতে হবে। একটি হাঁড়িতে পর্যাপ্ত পানি নিয়ে তাতে তালের আঁটিগুলো চিপে তালের রস বের করে নিন। এবারে একটা সুতি পাতলা কাপড়ে তালের রস নিয়ে সারা রাত ঝুলিয়ে রাখতে হবে, যাতে সব অতিরিক্ত পানি ঝরে যায়। এবার শুকনো চালের গুঁড়া, চিনি, বেকিং পাউডার—সব মিশিয়ে তালের রস দিয়ে একটি পিঠার ব্যাটার বানিয়ে নিন। ব্যাটারটা মোটামুটি ঘন‌ হয়ে এলে যদি পানির প্রয়োজন হয়, তবে সামান্য পানি ব্যবহার করুন।

এবার একটি কড়াইতে তেল দিয়ে গরম করে তাতে বড়ার আকার করে বাদামি করে ভেজে নিন। সবশেষে গরম গরম পরিবেশন করুন তালের বড়া।

যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পুরণ না করলে হরমুজ খুলবে না: ইরান

নেপালে বন্যায় সব ভেসে গেলেও টিকে থাকা সেই ভাইরাল বাড়িতে যা ঘটল

গুমের সঙ্গে জড়িতরা যত ক্ষমতাবানই হোক, বিচারের মুখোমুখি করা হবে

লন্ডনের অপরূপ টাওয়ার ব্রিজ

সৌন্দর্য হারাচ্ছে ডিঙ্গাপোতা হাওর, বাড়ছে সংকট

আরব বিশ্বে বাড়ছে খাদ্য ও পানির সংকট, মরুকরণে ব্যাহত ফসল উৎপাদন

লঘুচাপের মধ্যেও দেশজুড়ে ভ্যাপসা গরমের দাপট

গুমের শিকার ব্যক্তিদের স্মরণে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন

বন্যাবিধ্বস্ত নেপালকে ৩৬ লাখ ডলার সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

জিয়াউর রহমানের বিএনপিতে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই