হোম > ফিচার > আমার জীবন

সালাদের দুই পদ

রোজিনা আক্তার

প্রকৃতিতে চলছে গ্রীষ্মকাল। প্রচণ্ড গরম পড়েছে! এই গরমে যেসব খাবার স্বাস্থ্যসম্মত ও শরীর ঠান্ডা রাখে, সেসব খাওয়া ভালো, যাতে শরীর ঠিক থাকে।

টক-মিষ্টি ফ্রুট সালাদ

উপকরণ

আমকুচি ১ কাপ, আপেলকুচি ১ কাপ, আনারসকুচি ১ কাপ, কলাকুচি ১ কাপ, কমলাকুচি ১ কাপ, আঙুরকুচি ১ কাপ, তরমুজকুচি ১ কাপ, আনার ১ কাপ, গোলমরিচগুঁড়া ১ চা চামচ, বিট লবণগুঁড়া আধা চা চামচ, মধু ১ কাপ, লবণ ১ চা চামচ, লেবুর রস ২ চা চামচ ও পুদিনাপাতা-কুচি ১ চা চামচ।

প্রস্তুত প্রণালি

একটা বাটিতে সব ফল নিয়ে তার মধ্যে লেবুর রস ও লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিন। এবার ফলের মিশ্রণের ওপর একে একে গোলমরিচগুঁড়া, বিট লবণ, মধু ও পুদিনাপাতা-কুচি ছড়িয়ে দিলেই তৈরি হয়ে গেল মজাদার ফ্রুট সালাদ।

চিকেন সালাদ

উপকরণ

মুরগির মাংস সেদ্ধ (কিউব করে কাটা) ১ কাপ, আপেল (কিউব করে কাটা) ১ কাপ, শসা (বিচি ছাড়ানো কিউব করে কাটা) ১ কাপ, গাজর (কিউব করে কাটা) আধা কাপ, আঙুর ২০টি, কিশমিশ ১০-১২টি, সাদা সরষে (গুঁড়া) আধা চা চামচ, লাল মরিচের গুঁড়া সামান্য, লেবুর রস আধা টেবিল চামচ, চিনি ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো ও মেয়োনিজ দেড় টেবিল চামচ।

প্রস্তুত প্রণালি

মুরগি ১টি (মাঝারি সাইজের), আদাবাটা আধা চা চামচ, গোলমরিচ ৪টি আস্ত, তেজপাতা ১টি ও লবণ স্বাদমতো দিয়ে পানিতে সেদ্ধ করে নিন। এবার ঠান্ডা করে হাড় ছাড়িয়ে ছোট ছোট চার কোনা টুকরা করে কেটে নিন। সবশেষে মেয়োনিজসহ সব উপকরণ মুরগির মাংসের সঙ্গে মেখে পছন্দমতো সাজিয়ে পরিবেশন করুন।

উপসম্পাদকীয়: তারেক রহমানকে কেন দিল্লি নিতে বেপরোয়া ভারত?

একরামুল হত্যা মামলা: ট্রাইব্যুনালে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

সবচেয়ে ব্যয়বহুল নির্বাচন যুক্তরাষ্ট্রে, রাজনৈতিক অর্থের দাপট কেন

নাগেশ্বরীতে সুস্থ ব্যক্তিদের প্রতিবন্ধী সাজিয়ে সরকারি ভাতা প্রদান, তদন্তের দাবি

৭ বছর পর ভারত সফরে শি জিনপিং

সিরিয়াকে সন্ত্রাসের মদতদাতা রাষ্ট্রের তালিকা থেকে বাদ দিল যুক্তরাষ্ট্র

গুজব ছড়িয়ে ছাত্রদল নেতার বাড়িতে হামলা ও ভাঙচুর, বাবা-মা হাসপাতালে

প্রতিদিন গড়ে ১০ খুন, নিয়ন্ত্রণহীন সহিংসতা

ইরানের ওপর ‘অর্থনৈতিক ডি-ডে’ নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

বিশেষায়িত ক্ষেত্রগুলোতে তরুণদের চাহিদা বাড়বে