হোম > ফিচার > তারুণ্য

আজারবাইজান যাচ্ছে ওয়ার্ল্ড লিংকআপের প্রতিনিধিদল

ওয়ার্ল্ড আরবান ফোরামের ১৩তম সম্মেলন

আমার দেশ ডেস্ক

ছবি: সংগৃহীত

ওয়ার্ল্ড লিংকআপ জাতিসংঘের ওয়ার্ল্ড আরবান ফোরাম ১৩ সম্মেলনে অংশগ্রহণের আমন্ত্রণ পেয়েছে। এ উপলক্ষে সংগঠনটির সাত সদস্যের একটি প্রতিনিধিদল আগামীকাল শনিবার ঢাকা ত্যাগ করবে। আজারবাইজানের রাজধানী বাকু–তে আগামী ১৭ মে থেকে ২২ মে পর্যন্ত ছয় দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে বিশ্বের ১৭১টি দেশের সরকারপ্রধান, মন্ত্রী, মেয়র ও বিভিন্ন পর্যায়ের নীতিনির্ধারকেরা অংশ নেবেন।

সম্মেলনে ওয়ার্ল্ড লিংকআপের নির্বাহী পরিচালক মাসুম বিল্লাহর নেতৃত্বে অংশ নেবেন আফসানা মাহমুদ, নিশাত খন্দকার, ফাইজা ফারহা, মোহনা হক, তাসিন খান ও মারুফ বিল্লাহ।

সম্মেলনে সংগঠনটির উদ্ভাবনী স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ওয়েস্ট টু ওয়েলথ: বিল্ডিং রিসাইলিয়েন্ট সিটিজ অ্যান্ড কমিউনিটিজ এবং তাদের ফ্ল্যাগশিপ প্রকল্প ওয়ার্ল্ড লিংকআপ স্মার্ট ওয়েস্ট ইনিশিয়েটিভ প্রদর্শন ও উপস্থাপন করা হবে। প্রকল্প ও চলচ্চিত্রটি জাতিসংঘের ইউএন-হ্যাবিটেট কর্তৃক আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হয়েছে।

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটিতে উদ্ভাবনী বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে পরিবেশ সুরক্ষা ও টেকসই নগর গড়ে তোলার বিষয়টি তুলে ধরা হয়েছে। ইউএন-হ্যাবিটেটের এ স্বীকৃতিকে শুধু ওয়ার্ল্ড লিংকআপের জন্য নয়, বাংলাদেশের জন্যও একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখা হচ্ছে।

ওয়ার্ল্ড লিংকআপ জানায়, তাদের ‘স্মার্ট ওয়েস্ট ইনিশিয়েটিভ’-এর মাধ্যমে প্রতিবছর প্রায় ৩০ মিলিয়ন টন জৈব বর্জ্য পুনঃব্যবহারযোগ্য ব্যবস্থার আওতায় আনা এবং প্রায় ১ লাখ ৪৮ হাজার টন কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্য নিয়ে কাজ করা হচ্ছে।

সংগঠনটির দাবি, যুব নেতৃত্ব, জলবায়ু কার্যক্রম এবং টেকসই নগর উন্নয়নের মাধ্যমে সহনশীল শহর ও কমিউনিটি গড়ে তুলতেই তারা কাজ করছে।

প্রসঙ্গত, ওয়ার্ল্ড লিংকআপ তরুণদের উন্নয়ন, আন্তর্জাতিক সংযোগ বৃদ্ধি এবং সামাজিক সচেতনতা তৈরিতে কাজ করে আসছে। ওয়ার্ল্ড আরবান ফোরামের মতো আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশি এ উদ্যোগটি বৈশ্বিক পরিসরে নিজেদের কার্যক্রম তুলে ধরার সুযোগ পাচ্ছে।

জুলাই বিপ্লবের স্মৃতি সংরক্ষণের লড়াই

মডেল ক্যাম্পাসের স্বপ্ন নিয়ে গ্রিন ফিউচার ফাউন্ডেশন

শাপলা শহীদদের পাশে শাপলা স্মৃতি সংসদ

‘প্লাস্টিকের ব্যবহার পরিবেশের ক্যানসার’

জুলাই মেমোরিজ বিস্মৃতির বিরুদ্ধে এক ডিজিটাল আর্কাইভ

শ্রমের দামে বোনা জীবনের স্বপ্ন

ভিন্নধারার বৈশাখ

উপকূল-কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষার গল্প

এক চোখে দেখা স্বপ্ন

শীতের রিক্ততা মুছে এসে গেছে বসন্ত