হোম > সাহিত্য সাময়িকী > বাংলার ইতিহাস

বাংলাদেশের কালচারাল ক্যালেন্ডার: আগস্ট-ভাদ্র-রবিউল আউয়াল

আমার দেশ ডেস্ক

মোহাম্মদ আকরম খাঁ

১৬ আগস্ট ১৯৬২ : জনপ্রিয় সংগীতশিল্পী আইয়ুব বাচ্চুর জন্ম। তিনি বাংলাদেশের ব্যান্ডসংগীতের অন্যতম প্রভাবশালী শিল্পী এবং ‘এলআরবি’র প্রতিষ্ঠাতা। ২০২৬ সালে তিনি মরণোত্তর একুশে পদক লাভ করেন।

১৬ আগস্ট ১৯৯৭ : আলেম ও আধ্যাত্মিক ব্যক্তিত্ব সুলতান আহমদ নানুপুরী মৃত্যুবরণ করেন।

১৭ আগস্ট ১৯৩২ : চিত্রশিল্পী মুর্তজা বশীরের জন্ম। তিনি আধুনিক বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্পী এবং এর পাশাপাশি কবিতা ও চলচ্চিত্রচর্চায়ও অবদান রাখেন।

১৭ আগস্ট ২০০৬ : কবি শামসুর রাহমান মৃত্যুবরণ করেন। আধুনিক বাংলা কবিতার অন্যতম প্রধান কবি । তিনি বাংলা একাডেমি পুরস্কার, একুশে পদক, স্বাধীনতা পুরস্কার, আনন্দ পুরস্কার ও আদমজী সাহিত্য পুরস্কারসহ বিভিন্ন সম্মাননা লাভ করেন।

১৭ আগস্ট ২০০৬ : সুরকার, সংগীত পরিচালক ও সংগীতজ্ঞ আনোয়ার পারভেজ মৃত্যুবরণ করেন। বাংলা চলচ্চিত্র ও সংগীতে তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তিনি ২০০৭ সালে মরণোত্তর একুশে পদক পান।

১৮ আগস্ট ১৯৪৯ : নাট্যকার সেলিম আল দীনের জন্ম। বাংলা নাটকে দেশজ সংস্কৃতি, লোকঐতিহ্য ও নিজস্ব নাট্যভাষার সংযোজনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি বাংলা একাডেমি পুরস্কার, একুশে পদক, স্বাধীনতা পুরস্কার ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ বিভিন্ন সম্মাননা লাভ করেন।

১৮ আগস্ট ১৯৬৯ : সম্পাদক, রাজনীতিবিদ, সাহিত্যিক, বুদ্ধিজীবী ও ইসলামি চিন্তাবিদ মোহাম্মদ আকরম খাঁ মৃত্যুবরণ করেন। তিনি বাঙালি মুসলিম সাংবাদিকতার জনক এবং মুসলিম রেনেসাঁসের অন্যতম পথিকৃৎ। তিনি খিলাফত ও অসহযোগ আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং মুসলিম লীগের রাজনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি পূর্ববঙ্গের প্রধান দৈনিক পত্রিকা দৈনিক আজাদ-এর প্রতিষ্ঠাতা সম্পাদক এবং মাসিক মোহাম্মদী-এর প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন। তিনি President’s Award for Pride of Performance in Literature, মরণোত্তর স্বাধীনতা পুরস্কার, বাংলা একাডেমির ফেলোসহ বিভিন্ন সম্মাননা লাভ করেন।

১৮ আগস্ট ১৯৫৮ : চিন্তাবিদ, লেখক ও গণবুদ্ধিজীবী সলিমুল্লাহ খানের জন্ম। সমাজ, রাজনীতি, সংস্কৃতি ও সাহিত্য নিয়ে তাঁর বিশ্লেষণধর্মী রচনা ও বক্তৃতা বিশেষভাবে পরিচিত। কার্ল মার্ক্স, জাক লাকঁ ও আহমদ ছফার চিন্তার প্রভাব তাঁর রচনায় লক্ষ করা যায়। প্রবন্ধ-গদ্যে অবদানের জন্য তিনি ২০২৪ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন।

১৯ আগস্ট ১৯৩৫ : চলচ্চিত্র পরিচালক, ঔপন্যাসিক, গল্পকার ও সাংবাদিক জহির রায়হানের জন্ম। তিনি ভাষা আন্দোলন ও ১৯৬৯-এর গণঅভ্যুত্থানে সক্রিয় ভূমিকা রাখেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্বব্যাপী প্রচার চালান এবং স্টপ জেনোসাইড প্রামাণ্যচিত্র নির্মাণ করেন। সাহিত্য ও চলচ্চিত্রে অবদানের জন্য তিনি মরণোত্তর বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, একুশে পদক ও স্বাধীনতা পুরস্কার লাভ করেন।

১৯ আগস্ট ২০১৩ : প্রসিদ্ধ লোকসংগীতশিল্পী আবদুর রহমান বয়াতি মৃত্যুবরণ করেন। তিনি ১৯৮২ সালে ‘আবদুর রহমান বয়াতি’ বাউল দল গড়ে তোলেন। বাংলাদেশ ছাড়াও সাবেক সোভিয়েত ইউনিয়ন, মধ্যপ্রাচ্যসহ বিশ্বের ৪২টি দেশে তিনি বাউল গান পরিবেশন করেন। তিনি ২০১৫ সালে মরণোত্তর একুশে পদকে ভূষিত হন।

১৯ আগস্ট ২০২১ : আলেম, শিক্ষাবিদ, লেখক ও আধ্যাত্মিক ব্যক্তিত্ব জুনায়েদ বাবুনগরী মৃত্যুবরণ করেন। তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক আমির, দারুল উলুম হাটহাজারী মাদরাসার শিক্ষা সচিব ও শায়খুল হাদিস এবং বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সহসভাপতি ছিলেন। তিনি মাসিক মুঈনুল ইসলামের প্রধান সম্পাদকসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ২০১৩ সালের হেফাজত আন্দোলনে নেতৃত্ব দেওয়ার কারণে তিনি ফ্যাসিবাদের রোষানলে পড়েন ও কারাবরণ করেন। জীবনকালে তিনি বাংলাদেশের কওমি মাদরাসার অধিকার আদায়ের জন্য লড়াই-সংগ্রাম করেছেন।

১৯ আগস্ট ১৯৮৯ : কবি হাসান রোবায়েতের জন্ম। জুলাই বিপ্লবের গুরুত্বপূর্ণ কবি হিসেবে তিনি জনমনে স্থান করে নিয়েছেন । তার সিঁথি কবিতাটি ২০২৫ সালে সপ্তম শ্রেণির জাতীয় পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হয়।

২২ আগস্ট ২০০২ : গীতিকার ও সংগীতশিল্পী মুকুল চৌধুরী মৃত্যুবরণ করেন। তিনি রেডিও, টেলিভিশন ও শতাধিক চলচ্চিত্রের জন্য অসংখ্য জনপ্রিয় গান রচনা করেন। তার গানের মধ্যে ‘ও মাধবী গো থেকো মোর অন্তরে’, ‘এক চোর যায় চলে’ এবং জনপ্রিয় চলচ্চিত্রের গান ‘ওরে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া’ উল্লেখযোগ্য।

প্রথম মেট্রোরেল পাচ্ছে পুরান ঢাকাবাসী, ব্যয় প্রায় ৬০ হাজার ৮৩৬ কোটি টাকা

তিন ঘণ্টা পর উত্তরাঞ্চলের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক

সিডিএর আট ইমারত পরিদর্শকের অব্যাহতি নিয়ে তোলপাড়

দুই ঘনিষ্ঠ বন্ধুর হাতে তথ্য মন্ত্রণালয়

জনসমক্ষে বোরকা ও নেকাব নিষিদ্ধ করল পর্তুগাল

হঠাৎ কেন জেন-জির মতো রিলস বানাচ্ছেন মোদি

মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় গাকৃবি শিক্ষক সমিতির অভিনন্দন

সমকালীন সংস্কৃতিকে নবীজি কীভাবে মোকাবিলা করেছেন

টঙ্গীর ১৪ শহীদের স্মরণে ‘জুলাই স্মৃতি স্মারক’ উন্মোচন

দুই টুকরা চাঁদ