হোম > সাহিত্য সাময়িকী > বাংলার ইতিহাস

বাংলাদেশের কালচারাল ক্যালেন্ডার: অক্টোবর-কার্তিক-জমাদিউল আউয়াল

সাহিত্য ডেস্ক

* ১১ অক্টোবর ১৮৭১ : বাংলা সাহিত্যের ইতিহাস আবিষ্কারক আবদুল করিম সাহিত্যবিশারদের জন্ম। মধ্যযুগের বাংলা কবিতা সংগ্রহ, সম্পাদনা ও সংরক্ষণের মাধ্যমে তিনি বাংলা সাহিত্যের ইতিহাস আবিষ্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। চট্টগ্রামের পটিয়ায় তার জন্ম।

* ১১ অক্টোবর ১৯২১ : কথাসাহিত্যিক নীলিমা ইব্রাহিমের জন্ম। তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (বাএসাপু) লাভ করেন। ২০০২ সালের ১৮ জুন তিনি মারা যান।

* ১১ অক্টোবর ১৯৯১ : লেখক গোলাম সামদানী কোরায়শীর মৃত্যু। তিনি মরণোত্তর স্বাধীনতা পুরস্কার (স্বাপু) লাভ করেন। ১৯২৯ সালের ৫ এপ্রিল নেত্রকোনায় তার জন্ম।

* ১২ অক্টোবর ১৯২৭ : চলচ্চিত্র প্রযোজক এহতেশাম হায়দার চৌধুরীর জন্ম। ২০০২ সালের ১৭ ফেব্রুয়ারি তিনি মারা যান।

* ১২ অক্টোবর ১৯৫৫ : ঔপন্যাসিক হরিশংকর জলদাসের জন্ম। তিনি ২০১৯ সালে একুশে পদক (এপ) লাভ করেন।

* ১২ অক্টোবর ১৯৬০ : সংগীতশিল্পী হ্যাপী আখন্দের জন্ম। ১৯৮৭ সালের ২৮ ডিসেম্বর তিনি মারা যান।

* ১৩ অক্টোবর ১৯৬৪ : কবি গোলাম মোস্তফার মৃত্যু। তিনি বাংলা ভাষায় ক্লাসিক সিরাতগ্রন্থ বিশ্বনবী-এর লেখক এবং বাংলাদেশকেন্দ্রিক সাংস্কৃতিক স্বকীয়তাবাদী বুদ্ধিজীবী। ১৮৯৭ সালে যশোরে তার জন্ম।

* ১৩ অক্টোবর ২০১৪ : বুদ্ধিজীবী পিয়াস করিমের মৃত্যু। ১৯৫৮ সালে কুমিল্লার হোমনা উপজেলার রামপুর গ্রামে তার জন্ম।

* ১৩ অক্টোবর ২০০৭ : সাংবাদিক ওবায়েদ উল হকের মৃত্যু। তিনি দ্য বাংলাদেশ অবজারভার-এর সম্পাদক ছিলেন। সাংবাদিকতায় অবদানের জন্য তিনি একুশে পদক (এপ) লাভ করেন।

* ১৩ অক্টোবর ২০২০ : লেখক রশীদ হায়দারের মৃত্যু। তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (বাএসাপু) ও একুশে পদক (এপ) লাভ করেন। ১৯৪১ সালের ১৫ জুলাই পাবনায় তার জন্ম।

* ১৩ অক্টোবর ১৯৮৭ : পরিচালক অমলেন্দু বিশ্বাসের মৃত্যু। যাত্রাশিল্পে অবদানের জন্য তিনি মরণোত্তর একুশে পদক (এপ) লাভ করেন। ১৯২৫ সালের ২৯ মে তার জন্ম।

* ১৫ অক্টোবর ২০২৫ : প্রখ্যাত কথাসাহিত্যিক রকিব হাসানের মৃত্যু। তার তিন গোয়েন্দা ও কিশোর মুসা রবিন সিরিজ বাংলাদেশের সাহিত্যের সিগনেচার। ১২ ডিসেম্বর ১৯৫০ সালে তার জন্ম।

* ১৫ অক্টোবর ১৯৫৫ : কবি ও সাংবাদিক হাসান হাফিজের জন্ম। তিনি সাহিত্যে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (বাএসাপু) লাভ করেন। বর্তমানে তিনি জাতীয় প্রেস ক্লাব সভাপতির দায়িত্বে আছেন।

* ১৫ অক্টোবর ১৯৬৬ : সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব জাহেদ চৌধুরীর জন্ম। বর্তমানে তিনি দৈনিক আমার দেশের ব্যবস্থাপনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

* ১৬ অক্টোবর ১৯০৫ : এই দিনে পুব-বাংলা বা বর্তমান বাংলাদেশ আলাদা ‘প্রাদেশিক অধিকার’ পেয়েছিল!

* ১৬ অক্টোবর ১৯৫৬ : কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর জন্ম। ১৯৯১ সালের ২১ জুন তিনি মারা যান। ২০২৪ সালে তাকে মরণোত্তর একুশে পদক (এপ) দেওয়া হয়।

* ১৭ অক্টোবর ১৮৯০ : কবি ও দার্শনিক লালন শাহর মৃত্যু। তার চিন্তা ও দেশজ সংগীত বিশ্বে বাংলাদেশের পরিচিতি তুলে ধরেছে। তার জন্মকাল নিয়ে বিভিন্ন মত রয়েছে; নির্দিষ্ট করে তা জানা যায় না।

* ১৭ অক্টোবর ২০২২ : নাট্যকার ও অভিনেতা মাসুম আজিজের মৃত্যু। অভিনয়ে অবদানের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার (জাচপু) ও একুশে পদক (এপ) লাভ করেন।

গ্রন্থনা : সাহিত্য সাময়িকী টিম

বাংলায় মাদরাসা স্থাপত্য

বাংলাদেশের মহানায়কদের গল্প: হিরোস নেভার ডাই

অক্টোবর-আশ্বিন-রবিউস সানি/জমাদিউল আউয়াল

ঢাকেশ্বরী মন্দির: ইতিহাস ও কিংবদন্তি

মসনদে আলা ঈসা খাঁ: স্বাধীন বাংলা সালতানাতের শেষ উত্তরসূরি

ভোলার হারানো মসজিদের খোঁজে

অক্টোবর-আশ্বিন-রবিউস সানি: বাংলাদেশের ইতিহাস ক্যালেন্ডার

কোশিয়ার মাটির ঘর বাংলার গ্রামীণ ঐতিহ্য

জাফলং রাজবাড়ির ইতিহাস

বাংলার আদি মুসলিম স্থাপত্য