হোম > সাহিত্য সাময়িকী > বাংলার ইতিহাস

বাংলাদেশের কালচারাল ক্যালেন্ডার, আগস্ট-ভাদ্র-রবিউল আউয়াল

সাহিত্য ডেস্ক

মাওলানা আবদুর রশীদ তর্কবাগীশ

২০ আগস্ট, ১৯৮৬ : ভাষাসৈনিক, রাজনীতিবিদ ও লেখক মাওলানা আবদুর রশীদ তর্কবাগীশ মৃত্যুবরণ করেন। ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলন, কৃষক আন্দোলন, ভাষা আন্দোলনসহ বাঙালির রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। পাকিস্তান গণপরিষদে তিনি প্রথম বাংলায় বক্তৃতা করেন। রাজনীতি ও সমাজ সংস্কারের পাশাপাশি তিনি ছিলেন একজন লেখক। তার উল্লেখযোগ্য বই শেষ প্রেরিত নবী, সত্যার্থে ভ্রমণে, ইসলামের স্বর্ণযুগের ছিন্ন পৃষ্ঠা, সমকালীন জীবনবোধ, স্মৃতির সৈকতে আমি ও শিরাজী স্মৃতি। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পান।

২৫ আগস্ট, ১৯৬২ (১২ রবিউল আউয়াল) : প্রসিদ্ধ মতে বিশ্বনবী হজরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মগ্রহণ ও মৃত্যুবরণ। তার জন্মদিন উপলক্ষে বাংলাদেশসহ সারা বিশ্বে আড়ম্বরপূর্ণভাবে ঈদে মিলাদুন্নবী (সা.) পালন করা হয়। এটি এখন বিশ্বসংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ।

২৫ আগস্ট, ১৯৬২ : বাংলাদেশ থেকে বিতাড়িত এবং ভারতে আশ্রিত বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনের জন্ম।

২৫ আগস্ট, ১৯৬৭ : লেখক ও গবেষক মনোয়ার শামসী সাখাওয়াতের জন্ম।

২৯ আগস্ট, ১৯৭৬ : জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যু। নজরুল তার সাহিত্য ও সংগীতের মাধ্যমে ঔপনিবেশিক শাসন, সামাজিক বৈষম্য ও শোষণের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। তার মৃত্যুদিবসে বাংলাদেশে সরকারি ও বেসরকারিভাবে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গ্রন্থনা : সাহিত্য সাময়িকী টিম

চাকরি পেলেন গুম-খুন ও জুলাই শহীদ-আহত পরিবারের ৭৪ সদস্য

ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত ২৭

মমতার বিরুদ্ধে এফআইআর দায়ের করল কলকাতা পুলিশ

মিলাদুন্নবী যেভাবে বিশ্বসংস্কৃতি হলো

কালিয়াকৈরে নদীর পানিতে ভেসে উঠল শিশুর লাশ

জুলাই শহীদদের অবদানেই ফ্যাসিবাদমুক্ত হয়েছে দেশের মানুষ

আ.লীগ দেশকে শূন্য ঝুড়ি বানিয়ে ভারতে পালিয়ে গেছে

নজরুলকন্যা শান্তিলতা

দেশ-বিদেশের সংস্কৃতি

যানজটে চরম ভোগান্তির জন্য সরকারের ‘অদক্ষতাকে’ দায়ী করল জামায়াত