হোম > জাতীয়

একটি বিশেষ দেশে চিকিৎসায় বাধ্য করতে স্বাস্থ্য খাত ধ্বংস করেছিল স্বৈরাচার: প্রধানমন্ত্রী

আমার দেশ অনলাইন

প্রধানমন্ত্রী তারেক রহমান

বিগত দেড় দশকের স্বৈরাচারী শাসনামলে দেশের মানুষকে একটি বিশেষ দেশে গিয়ে চিকিৎসা নিতে বাধ্য করার উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে দেশের স্বাস্থ্য খাতকে ধ্বংস করা হয়েছিল বলে জাতীয় সংসদে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে দেশের শ্রমজীবী মানুষের সুচিকিৎসা নিশ্চিত করতে প্রধান ছয়টি শিল্পাঞ্চলে ১০০ শয্যাবিশিষ্ট ছয়টি ডেডিকেটেড বা বিশেষায়িত হাসপাতাল নির্মাণে সরকারের পরিকল্পনার কথা ঘোষণা দিয়েছেন তিনি।

সোমবার জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে প্রধানমন্ত্রী এ কথা জানান।

প্রধানমন্ত্রী বলেন, এক যুগেরও বেশি সময়ে স্বৈরাচারের দুঃসহ শাসনামলে আমরা দেখেছি কীভাবে দেশের জ্বালানি খাতকে বিদেশের ওপর নির্ভরশীল করে ফেলা হয়েছিল। দেশের খনিজ সম্পদকে জনগণের স্বার্থে কাজে না লাগিয়ে সবকিছুকে আমদানি-নির্ভর করা হয়েছিল। এমনকি পরিকল্পিত নীতি গ্রহণের মাধ্যমে দেশীয় শিল্পের স্বাভাবিক বিকাশও রুদ্ধ করে দেওয়া হয়েছিল।

একই ধারাবাহিকতায় স্বাস্থ্য খাত ধ্বংসের চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, স্বৈরাচারের আমলে চিকিৎসাব্যবস্থাকে তিলে তিলে ধ্বংস করা হয়েছে। অতীতে গণতান্ত্রিক সরকারের সময়ে গ্রামীণ স্বাস্থ্যসেবার যতটুকু কাঠামো গড়ে উঠেছিল, স্বৈরাচারের সময়ে তা ধ্বংস করে দেওয়া হয়। এমনভাবে এই খাতটিকে ধ্বংস করা হয়েছিল, যেন এ দেশের মানুষকে বাধ্য হয়ে একটি বিশেষ দেশে গিয়ে চিকিৎসা নিতে হয়। এ প্রসঙ্গে কিছুদিন আগে সংসদে বিরোধীদলীয় নেতাও চিকিৎসাব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন বলে তিনি উল্লেখ করেন।

জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকার প্রতিটি শ্রেণি-পেশার মানুষের কল্যাণে কাজ করছে জানিয়ে প্রধানমন্ত্রী শ্রমিকদের স্বাস্থ্যসেবায় নতুন পরিকল্পনার কথা তুলে ধরেন।

তিনি সংসদকে অবহিত করে বলেন, দেশের শ্রমজীবী মানুষের উন্নত চিকিৎসার জন্য সরকার প্রাথমিক পর্যায়ে প্রধান ছয়টি শিল্পাঞ্চলে ১০০ শয্যার ছয়টি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের উদ্যোগ নিয়েছে।

শিল্পাঞ্চলগুলোর নাম উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, প্রাথমিকভাবে টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, সাভার এবং চট্টগ্রামে এই হাসপাতালগুলো নির্মাণ করা হবে। এই হাসপাতালগুলো শুধুমাত্র শ্রমিকদের চিকিৎসা সেবায় নিয়োজিত থাকবে এবং সেভাবেই এগুলোর অবকাঠামো ও নামকরণ করা হবে।

সমুদ্র নিরাপত্তা ও নীল অর্থনীতিতে যৌথ উদ্যোগ নেবে নৌবাহিনী

ডিএমপির পদোন্নতিপ্রাপ্ত ১০ সহকারী পুলিশ কমিশনারকে র‍্যাঙ্ক ব্যাজ পরালেন কমিশনার

প্রশাসক নিয়োগে জেলা পরিষদে গতিশীলতা এসেছে: সংসদে স্থানীয় সরকার মন্ত্রী

প্রধানমন্ত্রীর ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, দুই প্রকৌশলীকে স্টেশন ত্যাগ না করার নির্দেশ

অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার মতো না হলেও খাওয়ার মতো: স্বাস্থ্যমন্ত্রী

কর্মসংস্থান বৃদ্ধির প্রতিশ্রুতি দিয়েও বিদেশে কর্মী পাঠানো ৩৫ শতাংশ কমেছে: হাসনাত

সাত ক্যাটাগরিতে পুরস্কার পেল ইউএস-বাংলা এয়ারলাইন্স

‘আমরা যেন ফ্যাসিস্টকে প্রতিহত করতে পারি’—তাওফিক চেয়ে সংসদে মোনাজাত

স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে অধিবেশন চালাবেন যারা

শফিকুল ইসলাম মাসুদের প্রশ্নের জবাবে যা বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী