হোম > ইসলাম ও জীবন

মাসিক চলাকালে কোরআন শ্রবণ করা যাবে?

আমার দেশ অনলাইন

প্রশ্ন : আমি এক মহিলা মাদরাসায় হিফজ বিভাগে শিক্ষকতা করি। আমাকে মাসিকের দিনগুলোয়ও ছাত্রীদের সবক, সাত সবক, আমুখতা শুনতে হয়।

আমার জানার বিষয় হলো, এ অবস্থায় কি তাদের সবক ইত্যাদি শোনা যাবে? এ ক্ষেত্রে ছাত্রীরা যদি ভুল করে, তাহলে কীভাবে শুধরে দেব?

নুসাইবা তাসনীম সাভার, ঢাকা

উত্তর : মাসিক স্রাব চলা অবস্থায় কোরআন মাজিদ স্পর্শ না করে অন্যের থেকে তিলাওয়াত শোনা জায়েজ আছে। এতে সমস্যা নেই। তবে এ অবস্থায় কাউকে সবক বলে দেওয়ার জন্যও কোনো আয়াত পড়া নিষেধ। তাই মহিলারা ওজরের সময় কোরআন মাজিদ শুধু শুনতে পারবেন। কিন্তু পুরো আয়াত বলবেন না। অবশ্য বিশেষ, প্রয়োজন দেখা দিলে এক-দুই শব্দ বলে দিতে পারবেন। পুরো আয়াত বা বড় কোনো বাক্য বলবেন না।

উল্লেখ্য, মাসিক চলাকালে নারীদের দোয়া-কালাম করতে কোনো বাধা নেই।

—আজজাখিরাতুল বুরহানিয়া ১/৪১; ফাতহুল কাদির ১/১৪৯; শরহুল মুনইয়া, পৃ. ৫৬; আলজাওহারাতুন নায়্যিরা ১/৩৯; আলবাহরুর রায়েক ১/২০০

সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান

আবেগের পরিণতি অশুভ না হোক

পাঁচ ওয়াক্ত নামাজ মুমিনের পরিচয়

একনজরে ইসলামের দ্বিতীয় খলিফা উমর (রা.)

সুরা কাহফ: ঢাল ও আলোকবর্তিকা

বিশ্ব ইজতেমার প্রাথমিক তারিখ ঘোষণা

১১০ প্রতিযোগীকে পেছনে ফেলে ইউরোপে তৃতীয় বাংলাদেশি হাফেজ সাদ

জ্যোতির্বিজ্ঞান শাস্ত্রে মুসলিম মনীষীদের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ

একনজরে ইসলামের তৃতীয় খলিফা উসমান (রা.)

ইসলামে কথার সংযম