হোম > খেলা

ফুটবল দলের ক্যাম্প শুরু, হামজা আসছেন ৯ নভেম্বর

স্পোর্টস রিপোর্টার

আগামী ১৩ নভেম্বর আফগানিস্তানের পরিবর্তে নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর ১৮ নভেম্বর ঢাকায় ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ রয়েছে তাদের। এ দুটি ম্যাচ সামনে রেখে জাতীয় ফুটবল দলের ক্যাম্প শুরু হচ্ছে আজ। আগামী ৯ নভেম্বর ঢাকায় এসে ক্যাম্পে যোগ দেবেন ইংল্যান্ড প্রবাসী তারকা ফুটবলার হামজা চৌধুরী। এ বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় দলের ম্যানেজার আমের খান। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ফুটবলারদের রিপোর্ট করতে হবে।

আমের খান জানান, হংকং ম্যাচের স্কোয়াড নিয়েই কাজ করবেন কোচ। ছুটি কাটাতে স্পেন আছেন কোচ হ্যাভিয়ের কাবরেরা। শিগগির দলের সঙ্গে যোগ দেবেন এই কোচ। হংকংয়ের বিপক্ষে গত দুই ম্যাচে হলুদ কার্ড দেখেন ইতালি প্রবাসী ফাহামিদুল ইসলাম। ভারত ম্যাচে তাকে পাওয়া যাবে না। তবে প্রীতি ম্যাচ খেলতে বাধা নেই তার।

আর শমিত সোমের দেশে আসার বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। কানাডা প্রিমিয়ার লিগে তার দল কাভালরি এফসি ৩ নভেম্বর ম্যাচ খেলবে। নভেম্বর উইন্ডোতে আন্তর্জাতিক বিরতির আগে সেটিই শমিতদের শেষ ম্যাচ। এরপরই তিনি দেশে আসতে পারবেন।

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে স্পেন-ইংল্যান্ড মহারণ

এবার কোচ হিসেবে সাফ জিততে চান মুসা

গোল না পাওয়ার আফসোস ভুটান কোচের

ভিএআর প্রযুক্তির যুগে বাংলাদেশ

শুরু থেকেই ম্যাচটি কঠিন ছিল: ডুলি

ক্ষুদ্ধ দর্শক, গ্যালারিতে আাগুন

মুজারাবানির তোপে চাপে আফগানিস্তান

বাংলাদেশের বিদায়

গোল মিসের প্রথমার্ধে জমাট লড়াই

জোড়া গোলে ইতিহাসের পাতায় সালাহ