হোম > খেলা

ঢাকার ক্রিকেটে প্রাইম ব্যাংকের নতুন রেকর্ড

স্পোর্টস রিপোর্টার, হবিগঞ্জ থেকে

লিস্ট ‘এ’ ক্রিকেটে দলীয় ৪০০ রানের ঘটনা নতুন নয়। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের আগে এমন ঘটনা ক্রিকেট বিশ্ব দেখেছে ৯৭ বার। তবে বাংলাদেশে এমন ঘটনা ঘটল প্রথমবার। মিরপুরে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ৪২২ রানের সর্বোচ্চ দলীয় সংগ্রহ গড়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। বাংলাদেশের লিস্ট ‘এ’ ক্রিকেটে এটাই প্রথমবার ৪০০ পেরোনো দলীয় সংগ্রহ।

আজ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে আগে ব্যাটিংয়ে নেমে ৪২২ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় প্রাইম ব্যাংক। শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করা প্রাইম ব্যাংকের দুই ওপেনার নাঈম শেখ ও সাব্বির হোসেন উদ্বোধনী জুটিতে মাত্র ১৮.২ ওভারে যোগ করেন ১৪০ রান। ৬৩ বলে ৭৩ রানের ঝড়ো ইনিংস খেলেন সাব্বির। আর নাঈম শেখের ব্যাটে আসে ১২৫ বলে ১৭৬ রানের ইনিংস।

এছাড়া শেষ দিকে ২২ বলে ৪০ রানের ঝড় তোলেন আব্দুল্লাহ আল মামুন ও ৩৭ বলে ৫০ করেন সাজ্জাদুল হক রিপন। তাদের দারুণ ব্যাটিংয়ে নির্ধারিত ৫০ ওভারে ৪২২ রানের বিশাল সংগ্রহ পায় প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।

বাংলাদেশের লিস্ট ‘এ’ ক্রিকেটে এর আগে সর্বোচ্চ রানের ইনিংস ছিল আবাহনীর দখলে। ২০১৮ সালে প্রাইম দোলেশ্বরের বিপক্ষে ৩৯৩ রান আসে আবাহনীর ব্যাটারদের ব্যাটে। এতোদিন পর্যন্ত এটাই ছিল বাংলাদেশে লিস্ট ‘এ’ ক্রিকেটের সর্বোচ্চ রান। আবাহনীর রেকর্ড ভাঙার দিনে প্রাইম ব্যাংকের ১০ ব্যাটার মিলে হাঁকিয়েছেন ৪৩ চার ও ১৭ ছক্কা।

ব্রুকের তাণ্ডবে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা, ইংল্যান্ডের বড় জয়

বিশ্ব ক্যারম চ্যাম্পিয়নশিপে চোখ রেখে নতুন এডহক কমিটির পরিকল্পনা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলম্বিয়ান মহাতারকার

শেষ মুহূর্তে এসপির গোলে তিন পয়েন্ট রিয়ালের

আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি

ছোট পর্দায় আজ রয়েছে ইউরোপিয়ান ফুটবলের উত্তাপ

অধিনায়কত্ব করব নাÑজাপান থেকে বিসিবিকে জ্যোতির ইমেইল

বোলিং তোপে কাউন্টিতে খালেদের ফাইফার

দুর্দান্ত পারফরম্যান্সে অস্ট্রেলিয়াকে জেতালেন রেনশ ও এলিস

জয়ের টার্গেট ফুটবল কোচ ডুলির