হোম > খেলা

গাজীর হ্যাটট্রিক জয়, ফের হারল ধানমন্ডি

ডিপিএল

স্পোর্টস রিপোর্টার, হবিগঞ্জ থেকে

হার দিয়ে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) চলমান আসর শুরু করে গাজী গ্রুপ ক্রিকেটার্স। এরপর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে তারা। তারই ধারাবাহিকতায় তুলে নিলো টানা তৃতীয় জয়।

নিজেদের সবশেষ ম্যাচে বৃহস্পতিবার (১৩ মার্চ) শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে ৮ উইকেটে হারিয়েছে গাজী গ্রুপ। অপর ম্যাচে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের কাছে ৫ উইকেটে হেরেছে ধানমন্ডি স্পোর্টস ক্লাব। এ নিয়ে টানা দুই ম্যাচ হারল নুরুল হাসান সোহান, ইয়াসির আলি রাব্বিদের দিয়ে গড়া দলটি।

বিকেএসপির ৩ নম্বর মাঠে আগে ব্যাট করতে নেমে গাজী গ্রুপের বোলারদের তোপের মুখে পড়ে ১৬১ রানে অলআউট হয় শাইনপুকুর। সর্বোচ্চ ৪৬ রান করেন জুবায়ের হোসেন। অনিক সরকারের ব্যাট থেকে আসে ২৯ রান। ২৬ রান এনে দেন রায়ান রাফসান রহমান। গাজী গ্রুপের হয়ে শামিম মিয়া ও তোফায়েল আহমেদ তিনটি করে উইকেট নেন। জবাবে ১৭.৫ ওভারে ২ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে গাজী গ্রুপ। এনামুল হক বিজয় ৫২ ও সাদিকুর রহমান ৫০ রান করে ফিরে যান। শামসুর রহমান ৩৩ ও মোহাম্মদ সালমান ২৩ রানে অপরাজিত থাকেন।

গাজী গ্রুপের মতো অগ্রণী ব্যাংকও ম্যাচ জিতেছে বোলারদের দাপটে। রবিউল হক, আরিফ আহমেদ, তাইবুর রহমানদের দুর্দান্ত বোলিংয়ে ১১৫ রানে শেষ হয় ধানমন্ডির ইনিংস। ব্যাটিং ব্যর্থতার দিনে ৩৫ রানের ইনিংস খেলেন মইন খান। ২২ রান আসে সোহানের ব্যাট থেকে। অগ্রণী ব্যাংকের হয়ে ১৪ রানে ৪ উইকেট নেন রবিউল। এছাড়া আরিফ ও তাইবুরের শিকার দুটি করে উইকেট। মামুলি লক্ষ্য তাড়া করতে নেমেও ৩৮.৫ ওভার খেলতে হয়েছে অগ্রণী ব্যাংককে। দলটির হয়ে ৫১ রানের অপরাজিত ইনিংস খেলেন মার্শাল আইয়ুব। ২২ রান করেন তাইবুর।

মেসিময় মাইলফলকের ম্যাচ!

মেসির হ্যাটট্রিকে দাপুটে জয়ে বিশ্বকাপ শুরু আর্জেন্টিনার

হালান্ডের জোড়া গোলে নরওয়ের বড় জয়

এমবাপ্পের রেকর্ডে ফ্রান্সের উড়ন্ত শুরু

আজ বাংলাদেশের মেয়েদের অস্ট্রেলিয়া পরীক্ষা

টি-টোয়েন্টি সিরিজেও আত্মবিশ্বাসী বাংলাদেশ

মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে উড়িয়ে শিরোপা মিশন শুরু আর্জেন্টিনার

টিভির পর্দায় ফুটবল বিশ্বকাপসহ বাংলাদেশ-অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি

এন্দ্রিক বিতর্কে পাশে রোনালদো

বিশ্বকাপে ব্যক্তিগত জেট ব্যবহারে বিতর্কে ফিফা সভাপতি