হোম > খেলা

রোনালদোর অদ্ভুত গোল, থামল আল নাসরের জয়রথ

স্পোর্টস ডেস্ক

ক্যারিয়ারে নানান সময়ে নানান কায়দায় গোল করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তার বাইকেল কিকের গোল তো বিশ্বখ্যাত। এবার অদ্ভূত এক গোল করলেন পর্তুগিজ তারকা। তবে জয় পায়নি তার দল আল নাসর। সৌদি প্রো লিগে আল ইত্তিফাকের বিপক্ষে ২-২ গোলে ড্র করে টানা ১০ ম্যাচের জয়রথ থেমেছ আল নাসরের।

রোনালদোর গোলটি আসে ম্যাচের ৬৭তম মিনিটে। ১-১ গোলে সমতায় ম্যাচ। আক্রমণে উঠেছে আল নাসর। ডি-বক্সে হেডে বল জালে জড়ানোর চেষ্টা করেন রোনালদো। তবে ব্যর্থ হয়ে পড়ে যান আল নাসরের ৪০ বছর বয়সী ফুটবলার। এরপর আরেক দফা লক্ষ্যভেদ করার চেষ্টা করে আল নাসরের আরেক ফুটবলার।

সেই চেষ্টাও ব্যর্থ হওয়ার পর বল পেয়ে যান আল নাসরের প্রথম গোলদাতা ফেলিক্স। আল ইত্তিফাকের গোলকিপারের বাঁ পাশ লক্ষ্য করে শট নেন পর্তুগিজ উইঙ্গার। তবে তাঁর ওই শট লাগে রোনালদোর পিঠে, দিক পরিবর্তন করে বল জড়িয়ে যায় জালে, গোল! রোনালদোর গোল। পরে অবশ্য এক গোল করে আল নাসরের জয় কেড়ে নেয় ইত্তিহাদ।

এই গোলের মাধ্যমে।সমান ১৩ গোল করে যৌথভাবে ফেলিক্সের সঙ্গে শীর্ষে আছেন রোনালদো। হাজার গোলের পথে দুরন্ত গতিতে ছুটে চলা রোনালদোর ক্যারিয়ার গোল হলো ৯৫৭টি।

এই ড্রয়ের পর ১১ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষেই আছে আল নাসর। সমান ম্যাচে তিন পয়েন্ট কম নিয়ে দুইয়ে আল তাউন।

লাউতারোর জোড়া গোলে রুদ্ধশ্বাস জয় ইন্টারের

প্রতিশোধের মঞ্চে বাংলাদেশ, প্রতিপক্ষ শ্রীলঙ্কা

৫৫ রানে গুটিয়ে বিব্রতকর রেকর্ড পাকিস্তানের

গোলহীন মেসি, আটলান্টার সঙ্গে ড্র মিয়ামির

হালান্ডের ৩০০তম গোলে কভেন্ট্রিকে হারিয়ে সিটির হ্যাটট্রিক জয়

ভারতকে হারাতে চায় বাংলাদেশ

মেসি আমাদের ফুটবল আনন্দ

তরুণদের প্রতিপক্ষ আজ মালয়েশিয়া

টিভির পর্দায় নারী এশিয়ান কাপে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের সঙ্গে থাকছে ইউরোপিয়ান ফুটবল

পুঁচকে শালকের কাছে পয়েন্ট হারাল বায়ার্ন