হোম > খেলা

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে মাহমুদউল্লাহ

স্পোর্টস রিপোর্টার

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। বিগত চারদিন ধরে অসুস্থ এই ক্রিকেটার। সাবেক এই টাইগার ক্রিকেটার। পরে ডাক্তারি পরীক্ষায় মাহমুদউল্লাহর ডেঙ্গু শনাক্ত হয়। তবে তিনি আশঙ্কামুক্ত, অবস্থা উন্নতির দিকে। বিসিবির মেডিকেল বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।

জাতীয় দলের সাবেক এই অধিনায়কের অসুস্থতার কথা জানিয়েছেন তার স্ত্রী জান্নাতুল কাওসারও। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি একটি ছবি প্রকাশ করেছেন। সেখানে দেখা যাচ্ছে, হাসপাতালের বিছানায় শুয়ে আছেন মাহমুদউল্লাহ।

জান্নাতুল কাওসার লিখেছেন, ‘আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, তখন তাকে বিপদ-আপদ দিয়ে পরীক্ষা করেন! সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। আল্লাহ ভীষণ দয়ালু। তার (রিয়াদ) জন্য দোয়া করবেন। আল্লাহুম্মা বারিক লাহু।’

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে স্পেন-ইংল্যান্ড মহারণ

এবার কোচ হিসেবে সাফ জিততে চান মুসা

গোল না পাওয়ার আফসোস ভুটান কোচের

ভিএআর প্রযুক্তির যুগে বাংলাদেশ

শুরু থেকেই ম্যাচটি কঠিন ছিল: ডুলি

ক্ষুদ্ধ দর্শক, গ্যালারিতে আাগুন

মুজারাবানির তোপে চাপে আফগানিস্তান

বাংলাদেশের বিদায়

গোল মিসের প্রথমার্ধে জমাট লড়াই

জোড়া গোলে ইতিহাসের পাতায় সালাহ