হোম > খেলা

সাফ নারী ফুটসালে চ্যাম্পিয়ন বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার

শিরোপা জয় অনুমিতই ছিল। অপেক্ষার প্রহর কেবল বাকি ছিল। সেটাও সেরে ফেলল বাংলাদেশ নারী ফুটসাল দল। প্রথমবার সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপ খেলতে গিয়েই শিরোপা জয় করেছেন সাবিনা খাতুন-কৃষ্ণা রানা সরকাররা। শেষ ম্যাচে মালদ্বীপকে ১৪-২ গোলে হারিয়ে প্রথম সাফ নারী ফুটসালে চ্যাম্পিয়ন বাংলাদেশ।

এমন সাফল্যে নারী ফুটসাল দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, ‘সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে শিরোপা অর্জন দেশের ক্রীড়াঙ্গনের জন্য গৌরবের। এই সাফল্য বাংলাদেশের নারী ক্রীড়াবিদদের অদম্য মনোবল, পরিশ্রম ও সক্ষমতার উজ্জ্বল প্রমাণ। এই অর্জন দেশের তরুণ প্রজন্মকে খেলাধুলায় আরও উৎসাহিত করবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে।’

আজ থাইল্যান্ডের ব্যাংককের ননথাবুরি হলে ম্যাচে আগে লিড নিয়েছিল মালদ্বীপ। ডিফেন্ডার মাসুরার পারভীনের আত্মঘাতী গোলে এগিয়ে যায় প্রতিপক্ষ দলটি। কিন্তু এরপর প্রতিপক্ষকে নিয়ে এক প্রকার ছেলে-খেলাই করেছেন সাবিনা, কৃষ্ণা, মাসুরা, সুমাইয়ারা।

সাবিনার পেনাল্টি গোলে সমতায় ফেরে বাংলাদেশ। ১৩ মিনিটে বক্সের সামনে থেকে ফ্রি কিকে সরাসরি জালে বল জড়ালে ম্যাচে প্রথমবারের মতো লিড নেয় বাংলাদেশ। তিন মিনিট পর দারুণ শটে দলের লিড দ্বিগুণ করেন কৃষ্ণা। পরের মিনিটে ডান প্রান্ত দিয়ে ট্যাপে সহজেই ব্যবধান ৪-১ করেন লিপি। খানিক পর ফের লিপির গোল। প্রথমার্ধে শেষ পর্যন্ত ৬-১ গোলের লিড নিয়ে বিরতিতে যায় লাল সবুজের মেয়েরা। দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষের জালে আরও ৮ গোল দেয় বাংলাদেশ।

সাত দলের টুর্নামেন্টে পাঁচ জয় এবং এক ড্রয়ে ১৬ পয়েণ্ট নিয়ে শিরোপা জিতলো বাংলাদেশ। একমাত্র ভুটানের বিপক্ষেই ড্র ছিল সাবিনাদের। এর আগে ভারতকে ৩-১ গোলে হারিয়ে প্রতিযোগিতা শুরু করে বাংলাদেশ। নেপালকে ৩-০, শ্রীলঙ্কাকে ৬-১ এবং পাকিস্তানকে ৯-১ গোলে হারানোর পর শেষ ম্যাচে মালদ্বীপকে আরও বড় ব্যবধানে হারিয়ে শিরোপা জিতল বাংলাদেশ

তানজিদের ফিফটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা বাংলাদেশের

রাবাদার তোপে প্রথম ঘণ্টায় ৩ উইকেট হারাল বাংলাদেশ

‘দুঃখিত বাংলাদেশ’, পাকিস্তানের কাছে হারের পর শ্রাবণের আবেগঘন পোস্ট

রবিনের অভিষেক, তিন পেসারের একাদশে তাইজুল বাদ

স্যান্ডপেপার-কাণ্ডে খাজার দাবির পক্ষে সেয়ার্স, বললেন ‘সবাই জানত’

সাইফের নেতৃত্বে রাইজিং স্টার্স টুর্নামেন্টে যাচ্ছে 'এ' দল

এই হার ভীষণ হৃদয়বিদারক: হামজা

রোনালদোবিহীন প্রথম ম্যাচেই পর্তুগালের বড় হার

স্যান্ডপেপারের আঁচড়ে ‘ক্ষতবিক্ষত’ অস্ট্রেলীয় ক্রিকেট

প্রোটিয়া ডেরায় বাংলাদেশের কঠিন পরীক্ষা