হোম > খেলা

প্রাইম ব্যাংকের বিশাল জয়

বৃথা গেল আল আমিনের সেঞ্চুরি

স্পোর্টস রিপোর্টার, হবিগঞ্জ থেকে

ডিপিএলে রোববার আবাহনী লিমিটেডের বিপক্ষে সেঞ্চুরি হাঁকান রুপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের অধিনায়ক আল আমিন জুনিয়র। তার সেঞ্চুরিকে বৃথা করে দিয়ে চার উইকেটের জয় তুলে নিয়েছে ধানমন্ডি পাড়ার ক্লাবটি। অপর ম্যাচে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ১৭৩ রানের বিশাল জয় পেয়েছে প্রাইম ব্যংক ক্রিকেট ক্লাব।

বিকেএসপির তিন নম্বর মাঠে আগে ব্যাট করে ২৬০ রানে গুটিয়ে যায় রুপগঞ্জ। দলটির হয়ে ৮৯ বলে ১০৪ রানের ইনিংস খেলেন আল আমিন। জবাবে ১৫ বল হাতে রেখে জয় তুলে নেয় আবাহনী। ৬০ রান করেন মোহাম্মদ মিঠুন। সমান ৪৭ রান আসে সৈকত ও ইমানের ব্যাট থেকে।

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ৪২২ রান জড়ো করে প্রাইম ব্যাংক। ১৭৬ রানের ইনিংস খেলেন নাইম শেখ। ৭৩ রান করেন সাব্বির হোসেন। লক্ষ্য তাড়ায় ২৪৯ রানে থামে ব্রাদার্সের ইনিংস। দলটির হয়ে ৪ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হন আইচ মোল্লা। ৩৪ রান করেন মাইশুকুর রহমান।

ব্রুকের তাণ্ডবে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা, ইংল্যান্ডের বড় জয়

বিশ্ব ক্যারম চ্যাম্পিয়নশিপে চোখ রেখে নতুন এডহক কমিটির পরিকল্পনা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলম্বিয়ান মহাতারকার

শেষ মুহূর্তে এসপির গোলে তিন পয়েন্ট রিয়ালের

আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি

ছোট পর্দায় আজ রয়েছে ইউরোপিয়ান ফুটবলের উত্তাপ

অধিনায়কত্ব করব নাÑজাপান থেকে বিসিবিকে জ্যোতির ইমেইল

বোলিং তোপে কাউন্টিতে খালেদের ফাইফার

দুর্দান্ত পারফরম্যান্সে অস্ট্রেলিয়াকে জেতালেন রেনশ ও এলিস

জয়ের টার্গেট ফুটবল কোচ ডুলির