হোম > খেলা

পদত্যাগ করলেন ইশতিয়াক সাদেক

স্পোর্টস রিপোর্টার

বিসিবি পরিচালনা পরিষদ থেকে পদত্যাগ করেছেন ইশতিয়াক সাদেক। ধানমন্ডি স্পোর্টস ক্লাবের কাউন্সিলর হয়ে বিসিবি পরিচালক নির্বাচিত হয়েছিলেন তিনি। পদত্যাগ করায় আজ বিসিবির গুরুত্বপূর্ণ সভায় উপস্থিত ছিলেন না। বিসিবির একটি সূত্র তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছে।

ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করা এই পরিচালক গণমাধ্যমকে জানান, গেম ডেভেলপমেন্ট বিভাগের মতো গুরুত্বপূর্ণ বিভাগকে সময় দিতে পারছি না। এর জন্য নিজের কাছেই আমি অনুতপ্ত। এ কারণেই আমি পদত্যাগ করছি।

তবে বোর্ডের সঙ্গে কোন দ্বন্দ্বে জড়িয়ে কিংবা কাজ করতে কোন বাধার সম্মুখীন হয়েছেন এমন কোন অভিযোগ নেই তার। পদত্যাগ করে ইশতিয়াক সাদেক জানান, বোর্ডের কারও সঙ্গে কোন সমস্যা নেই। সবার সঙ্গে সুসম্পর্ক আছে। আমি নিজ থেকেই সরে যাচ্ছি।

এ নিয়ে গতকাল রাত ৮ টা পর্যন্ত কোন মন্তব্য করেনি বিসিবি সভাপতি কিংবা অন্যান্য পরিচালকরা।

তানজিদের ফিফটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা বাংলাদেশের

রাবাদার তোপে প্রথম ঘণ্টায় ৩ উইকেট হারাল বাংলাদেশ

‘দুঃখিত বাংলাদেশ’, পাকিস্তানের কাছে হারের পর শ্রাবণের আবেগঘন পোস্ট

রবিনের অভিষেক, তিন পেসারের একাদশে তাইজুল বাদ

স্যান্ডপেপার-কাণ্ডে খাজার দাবির পক্ষে সেয়ার্স, বললেন ‘সবাই জানত’

সাইফের নেতৃত্বে রাইজিং স্টার্স টুর্নামেন্টে যাচ্ছে 'এ' দল

এই হার ভীষণ হৃদয়বিদারক: হামজা

রোনালদোবিহীন প্রথম ম্যাচেই পর্তুগালের বড় হার

স্যান্ডপেপারের আঁচড়ে ‘ক্ষতবিক্ষত’ অস্ট্রেলীয় ক্রিকেট

প্রোটিয়া ডেরায় বাংলাদেশের কঠিন পরীক্ষা