হোম > খেলা > ফুটবল

নেইমারকে রেখেই বিশ্বকাপ পরিকল্পনা ব্রাজিলের

স্পোর্টস ডেস্ক

২০২৬ ফিফা বিশ্বকাপ সামনে রেখে দল গোছানোর কাজ শুরু করে দিয়েছে ব্রাজিল। আগামী ১১ মে’র মধ্যে ফিফার কাছে ৫৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড জমা দেওয়ার কথা রয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবো স্পোর্টস জানিয়েছে, সেই তালিকায় থাকছেন অভিজ্ঞ তারকা নেইমার জুনিয়রের পাশাপাশি উদীয়মান প্রতিভা এস্তেভাও উইলিয়ানও।

ফিফার নিয়ম অনুযায়ী, প্রতিটি দলকে ৩৫ থেকে ৫৫ জনের একটি প্রাথমিক তালিকা জমা দিতে হয়। পরে সেই তালিকা থেকেই চূড়ান্ত ২৩ থেকে ২৬ সদস্যের স্কোয়াড নির্বাচন করা হবে। ১ জুনের মধ্যে চূড়ান্ত দল জমা দেওয়ার সময়সীমা থাকলেও তার আগেই নিজেদের দল ঘোষণা করতে পারে অংশগ্রহণকারী দেশগুলো।

ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি আগামী ১৮ মে চূড়ান্ত দল ঠিক করবেন বলে জানা গেছে। তিনি ইতোমধ্যেই ইঙ্গিত দিয়েছেন, শারীরিকভাবে পুরোপুরি ফিট হতে পারলে নেইমার বিশ্বকাপ দলে জায়গা পাবেন। দীর্ঘ সময় চোটের কারণে মাঠের বাইরে থাকা এই ফরোয়ার্ডকে ঘিরে তাই নতুন করে আলোচনা শুরু হয়েছে।

অন্যদিকে তরুণ ফরোয়ার্ড এস্তেভাও উইলিয়ানও আছেন আলোচনায়। চেলসিতে যোগ দিতে যাওয়া এই প্রতিভাবান ফুটবলার বর্তমানে হ্যামস্ট্রিং চোট কাটিয়ে ওঠার চেষ্টা করছেন। সময়মতো সুস্থ না হলে তার বিকল্প হিসেবে এন্ড্রিক বা রাইয়ানের মতো খেলোয়াড়দের বিবেচনায় রাখা হতে পারে।

তবে দল ঘোষণার আগেই বড় ধাক্কা খেয়েছে ব্রাজিল। চোটের কারণে রিয়াল মাদ্রিদের দুই গুরুত্বপূর্ণ ফুটবলার এডার মিলিতাও ও রদ্রিগো বিশ্বকাপ থেকেই ছিটকে গেছেন। ফলে প্রাথমিক স্কোয়াডেও জায়গা হচ্ছে না তাদের। আনচেলত্তির পরিকল্পনায় এটি বড় ক্ষতি হিসেবেই দেখা হচ্ছে।

বিশ্বকাপ সম্প্রচার অনিশ্চিত, অন্ধকারে বাংলাদেশি দর্শক

বিশ্বকাপ ফাইনালের এক টিকিটের দাম ৪০ লাখ, ফিফার মূল্যনীতি নিয়ে ক্ষোভ

তিন আয়োজক দেশেই জমকালো অনুষ্ঠানের ঘোষণা ফিফার

তিন কোটির বেশি স্বাক্ষরে ‘এমবাপ্পে হঠাও’ সুরের নেপথ্য

টিভির পর্দায় বাংলাদেশ-পাকিস্তানের টেস্ট ম্যাচসহ ফুটবলের যত খেলা

রোনালদোর গোলের সেঞ্চুরি, শিরোপার দুয়ারে আল নাসর

ফুটবলের দায়িত্ব নিচ্ছেন মিকেল না কোলম্যান?

কিংসের সঙ্গে শিরোপার রেসে আবাহনী ও ফর্টিস

নতুন কুঁড়ি স্পোর্টসে হামজা

এমবাপেকে বিক্রি করতে ৩ কোটির বেশি সমর্থকের স্বাক্ষর, চাপে রিয়াল তারকা