হোম > খেলা > ফুটবল

ব্রেন্টফোর্ডকে উড়িয়ে আর্সেনালের ঘাড়ে নিঃশ্বাস সিটির

স্পোর্টস ডেস্ক

শিরোপার ভাগ্য এখন আর পুরোপুরি নিজেদের হাতে নেই, তবু আশা ছাড়ছে না ম্যানচেস্টার সিটি। প্রিমিয়ার লিগের শিরোপা লড়াইয়ে টিকে থাকতে ব্রেন্টফোর্ডের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না সিটিজেনদের সামনে। সেই পরীক্ষায় উতরে গিয়ে ইতিহাদে ৩-০ গোলের দাপুটে জয় তুলে নিয়েছে ম্যানচেস্টার সিটি।

এই জয়ে ঘরের মাঠে টানা ১৬ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডও ধরে রাখল পেপ গার্দিওলার দল। গত সপ্তাহে এভারটন-এর মাঠে ৩-৩ গোলের হতাশাজনক ড্রয়ের পর দারুণভাবে ঘুরে দাঁড়াল তারা।

ম্যাচের শুরুতে অবশ্য চমকে দেওয়ার সুযোগ পেয়েছিল ব্রেন্টফোর্ড। মাইকেল কায়োদের থ্রো-ইন থেকে সিটির বক্সে বিপদ তৈরি হয়। গোলরক্ষক জিয়ানলুইজি দোনারুমা বল পুরোপুরি নিয়ন্ত্রণে নিতে না পারলেও শেষ পর্যন্ত গোললাইন থেকে বিপদমুক্ত হয় স্বাগতিকরা।

এরপর ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় সিটি। বাঁ দিক থেকে জেরেমি ডকু-র ক্রস থেকে হেড করেছিলেন আর্লিং হালান্ড, তবে বল চলে যায় পোস্টের বাইরে। কিছুক্ষণ পর নরওয়েজিয়ান এই স্ট্রাইকারের আরেকটি প্রচেষ্টা ঠেকিয়ে দেন ব্রেন্টফোর্ড গোলরক্ষক কাওমহিন কেলেহের।

চাপ বাড়াতে থাকা সিটি অবশেষে ম্যাচের এক ঘণ্টার মাথায় কাঙ্ক্ষিত গোল পেয়ে যায়। বক্সের ভেতরে বল পেয়ে দারুণ কোনাকুনি শটে জাল খুঁজে নেন ডকু। পাঁচ দিন আগে এভারটনের বিপক্ষেও গোল করেছিলেন বেলজিয়ান এই উইঙ্গার।

ম্যাচের ৭৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন হালান্ড। সেমেনিয়োর কাটব্যাক থেকে ব্যাকহিল শটে গোল করে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটান তিনি। শেষ দিকে ওমর মারমৌশ আরেকটি গোল যোগ করলে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে সিটি।

৩৫ ম্যাচ শেষে শীর্ষে থাকা আর্সেনাল-এর সঙ্গে সিটির ব্যবধান এখন মাত্র ২ পয়েন্ট। ফলে ওয়েস্ট হ্যামের বিপক্ষে গানারদের ম্যাচে বাড়তি চাপ তৈরি করল এই জয়।

খেলাধুলার সঙ্গে লেখাপড়া-সংস্কৃতি চর্চাতেও পারদর্শী হতে হবে : প্রধানমন্ত্রী

৬৫ হাজারের বেশি স্কুলের অংশগ্রহণে শেষ হলো প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্ট : মাহদী আমিন

৬ গোলের ম্যাচে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল ইংল্যান্ড

এবারের বিশ্বকাপে পরাশক্তিদের চ্যালেঞ্জ জানাতে পারে যেসব দল

দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে আত্মবিশ্বাসী ভিনিসিয়ুস

ভিনিসিয়াসের জাদুকরী গোলে বাঁচল ব্রাজিল, মরক্কো মার্ভেলাস!

ঐতিহ্যের সোনালি আলো আর স্বপ্নের মরু-হাওয়ার দ্বৈরথ

প্যারাগুয়েকে উড়িয়ে দাপুটে জয়ে বিশ্বকাপ শুরু যুক্তরাষ্ট্রের

বিশ্বকাপের মাঝেই চাঞ্চল্য, ইরান দলের হোটেলের সামনে মরদেহ উদ্ধার

বিশ্বকাপে ভিসার দেয়াল, এবার ঘানার সহ-অধিনায়ককে ঢুকতে দিল না কানাডা!