হোম > বিশ্ব

নাম গোপন করে যুক্তরাজ্যে ফ্ল্যাট ক্রয় নেতানিয়াহুর ছেলের

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ছেলে ছদ্মনাম ব্যবহার করে গোপনে একটি ফ্ল্যাট কিনেছেন। মিডল ইস্ট মনিটর এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহুর ছেলে ছদ্মনাম ব্যবহার করে ২০২২ সালে যুক্তরাজ্যে একটি অ্যাপার্টমেন্ট কিনেন।

ইসরাইলের ব্যবসা ও অর্থনীতি বিষয়ক সংবাদপত্র কালকালিস্ট বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে, আভনার নেতানিয়াহু ২০২২ সালের অক্টোবর মাসে যুক্তরাজ্যের অক্সফোর্ডে ৫ লাখ ২ হাজার ৫০০ পাউন্ড (৬ লাখ ৮০ হাজার ডলার) মূল্যের একটি অ্যাপার্টমেন্ট কিনেছেন। ওই সময় যুক্তরাজ্যের তৎকালীন প্রধানমন্ত্রী লিজ ট্রাস প্রস্তাবিত এক ‘মিনি-বাজেট’-এর কারণে ব্রিটিশ পাউন্ডের মান বিপর্যয়ের শিকার হয়।

পত্রিকাটির তথ্যানুসারে, আভনার অ্যাপার্টমেন্টটির জন্য ঠিক ১৯ লাখ ৮০ হাজার শেকেল পরিশোধ করেছেন, যা ইসরাইলের বৈদেশিক সম্পদ রিপোর্টিংয়ের জন্য নির্ধারিত ২০ লাখ শেকেল সীমার নিচে।

প্রতিবেদন অনুযায়ী, এই সম্পদ কেনার জন্য তাঁকে কোনো মর্টগেজ নিতে হয়নি। ২০২৫ সাল পর্যন্ত ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বার্ষিক আয় অন্তত ১ লাখ ৫০ হাজার ডলার।

আভনার নেতানিয়াহু পত্রিকাটিকে বলেন, নাম পরিবর্তনটি ছিল সম্পূর্ণ আইনসম্মত এবং তা ইসরাইলের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিবন্ধিত ছিল।

তিনি বলেন, আমি আমার আইডি কার্ডে নাম পরিবর্তন করেছি, এরপর পাসপোর্ট ও ড্রাইভিং লাইসেন্সও পরিবর্তন করেছি।

নাম পরিবর্তনের কারণ হিসেবে নেতানিয়াহুর ছেলে বলেন, আমি তখন নিরাপত্তা পেতাম না। আমার বাবা তখন বিরোধীদলীয় নেতা ছিলেন এবং বিদেশে পড়ার সময় আমি শিন বেত (ইসরাইলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা)-এর নিরাপত্তা চেয়েও পাইনি।

গাজায় ত্রাণ প্রবেশে বাধা বন্ধে ইসরাইলের প্রতি চার দেশের আহ্বান

লেবাননে সিরীয় শরণার্থী শিবিরে আগুন, গৃহহীন ৭৫ পরিবার

ইহুদিবিদ্বেষ নিয়ে ইসরাইলি অভিনেত্রীর কান্না, সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনা

সৌদির তেল স্থাপনা থেকে বিমানবন্দর, একাধিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি হুথিদের

মক্কা-মদিনায় হামলার অভিযোগ নির্লজ্জ মিথ্যাচার: হুথি মুখপাত্র

হুথিদের ঠেকাতে ব্যর্থ হয়ে বাব আল-মান্দেব থেকে পিছু হটল সৌদি সমর্থিত ইয়েমেনি বাহিনী

নেতানিয়াহুকে নিয়ে আত্মজীবনীতে যে বিস্ফোরক তথ্য দিলেন বাইডেন

হরমুজে মাইনের আঘাত, ২০ লাখ ব্যারেল তেলসহ ডুবল সুপারট্যাংকার

সৌদিতে এক সপ্তাহে ১২ হাজার গ্রেপ্তার, দেশে ফেরত সাড়ে ১১ হাজার

এক দিনে স্পেন পৌঁছালেন ১৫০০ অভিবাসী